“দর্শনা আমার লাকি চার্ম, বিয়ের পর ও বাড়ির মেয়ে হয়ে গেছে…”, বিয়ের পর বউয়ের প্রশংসায় সৌরভ

Saurav Das & Darshana Banik: টেলিভিশন থেকে তাঁর উত্তরণ। ওয়েব সিরিজে তিনি সাবলীল। বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। সদ্য বিয়ে করে এখন ‘পাশবালিশ’-এ মন তাঁর। তিনি অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। পাশবালিশ তার নতুন কাজ। হইচই প্লাটফর্মের ‘অন্তরমহলের’ পর অভিনেত্রী ইশা সাহার (Ishaa Saha) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সদ্য বিবাহিত টলিউড অভিনেতা বলছেন, বউ দর্শনা বণিক (Darshana Banik) তাঁর লাকি চার্ম।
চুপিসারে প্রেম, তারপর হঠাৎ করেই ধুমধাম করে বিয়ে করেন অভিনেতা সৌরভ দাস। সকলের কাছে তিনি পরিচিত ‘মন্টু পাইলট’ হিসেবেই। সৌরভের রূপকথার মত বিয়ে নজর কেড়েছে সবার। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে বিচ্ছেদ তারপর হঠাৎ করেই দর্শনা বণিককে বিয়ে, বহুবার চর্চার তালিকায় এগিয়ে এসেছেন মন্টু। সেলিব্রেটি সুপার লিগ জেতার পর এবার ইশার সঙ্গে আসছে তার নতুন কাজ। সৌরভের বছরটা ভালো যাচ্ছে।

দর্শনা প্রসঙ্গে সৌরভ…
তবে সময় ভালো যাওয়ার কারণ হিসেবে সৌরভ নিজের অর্ধাঙ্গিনী দর্শনার কৃতিত্বকে তুলে ধরেছেন। অভিনেতার বিশ্বাস, বিয়ের পর থেকেই একটু একটু করে বদলে যাচ্ছে তার ভাগ্য। গত বারো বছরের খরা কাটিয়ে সেলিব্রেটি সুপার লীগের ট্রফি নিয়ে কলকাতা ফিরেছেন টিম। প্রত্যেকদিন খেলার আগে বউ দর্শনাকে ভিডিও কল করে তবেই মাঠে নামতেন সৌরভ। আর সেখান থেকেই যেন মিল পাওয়া গেল বিরাট কোহলির সঙ্গে।
বিয়ের পর জীবনে কী বদল এসেছে সৌরভ দাসের?
আপাতত নিজের নতুন কাজ নিয়ে ব্যস্ত সৌরভ। বিয়ের পর ‘পাশবালিশের’ দরকার না হলেও, পর্দায় পাশবালিশ এখন তার ফেভারিট। অভিনেতা বিশ্বাস করেন পরিশ্রমে। তিনি বলেন ভাগ্য তখনই খুলবে যখন আপনি লাগাতার একভাবে পরিশ্রম করে যাবেন। পরিশ্রমের সঙ্গে ভাগ্যের কানেকশন এখানেই। অদ্ভুতভাবে বিষয়টি তুলে ধরেন ‘মন্টু’। অভিনেতা এও বলেন, তিনি এমন অনেক কাজ করেছেন যেখানে অনেক বেশি পরিশ্রম দিয়েছেন, কিন্তু সেসব সিনেমা অনেকেই দেখেননি! আর সেটা তিনি আগের থেকেই জানতেন। তা সত্ত্বেও কাজে কোনোরুপ খামতি রাখেননি সৌরভ।

আরও পড়ুনঃ নতুন জুটি দেখে প্রেমে পড়ছে দর্শক, সার্থক ও স্রোতের ঝালমিষ্টি সম্পর্ক মনে ধরেছে দর্শকদের!
বিয়ের পর দর্শনা বাড়ির মেয়ে হয়ে গেছে। একথা লাজুক মুখে স্বীকার করলেন অভিনেতা। সুন্দর কাটছে তাদের দাম্পত্য জীবন। সঙ্গীর সঙ্গে ভালো আছেন সৌরভ। একইসঙ্গে কাজের ব্যস্ততা চলছে। ‘পাশবালিশ’ নিয়ে তার অনেক আশা। সকলের ভালো লাগবে এই ভেবে আশাবাদী অভিনেতা সৌরভ দাস।

