নতুন জুটি দেখে প্রেমে পড়ছে দর্শক, সার্থক ও স্রোতের ঝালমিষ্টি সম্পর্ক মনে ধরেছে দর্শকদের!

জি বাংলায় (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। তিন বোনের গল্প নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। প্রথম থেকে টিআরপিতে (Trp) ভাল ফল না করলেও, বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে এই ধারাবাহিক। তিন বোন নীলু, রাই আর স্রোতের জীবনে ওঠানামার শেষ নেই।
শুরু থেকেই মিঠিঝোরা নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। যার বড় কারণ অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই ধারাবাহিকের জগতের নামী হিরোইন। তিন বোন রাই, নীলু আর স্রোতের এক দাদাও রয়েছে। যদিও কোনও এক আঘাতে পায়ে চোট পেয়ে এখন পঙ্গু। হুইল চেয়ারই তাঁর আজীবন সঙ্গী।
তিন বোনের জীবন বইছে তিন প্রকার খাতে। ছোট বোন স্রোতের জীবনে চলছে প্রেমের মরসুম। কলেজের ফাংশনে দিনে তার ও সার্থক স্যারের মধ্যে দেখা দিয়েছে পূর্বরাগের প্রথম লক্ষণ। এদিন সুদেষ্ণা সময় মতো হাজির না হওয়ায় তার জায়গায় কলেজকে উপস্থাপন করে স্রোত। যদিও প্রথম থেকে স্রোতকে নিয়ে বিশেষ কনফিডেন্ট ছিল না সার্থক।
আরও পড়ুন: জগদ্ধাত্রীকে মারতে ফাঁদ পাতলো উত্তীয়! এই প্রথম কোন ফাঁদে পা দিল সে, চরম সংকটের মুখে জ্যাস ও তার সন্তান!
তবে অনুষ্ঠানের দিন স্রোতকে নয়া রূপে দেখে ভাল লাগে তার। চোখ ফেরাতে পারে না সে। বলা বাহুল্য, স্রোত আর তার সার্থক স্যারের মধ্যে শুরু হচ্ছে নয়া কেমিস্ট্রি। যা দেখতে এতদিন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল দর্শকরা। অবশেষে অপেক্ষার অবস্থান। কী বলছেন দর্শক।
সার্থক-স্রোত জুটি প্রসঙ্গে কী বলছেন নেটিজেনরা?
নেটমাধ্যমে একজন লিখেছেন,’সার্থক স্যার তো চোখ সরাতে পারছে না স্রোতের দিক থেকে… আবার মনে মনে বলছে কি সুন্দর লাগছে দেখতে স্রোতকে! সেটা নাকি স্রোতকে বলতে চায়, কিন্তু বলবে না।’ অন্য একজন লিখেছে,’স্রোতের নাচের দিক থেকেও চোখ সরছে না সার্থক স্যারের। পুরো ফিদা স্যার ছাত্রীকে দেখে…’। বলা বাহুল্য, স্রোত আর সার্থক স্যারের জুটি আর তাদের দুষ্টু-মিষ্টি সম্পর্ক ভাল লাগছে দর্শকদের।

