জগদ্ধাত্রীকে মারতে ফাঁদ পাতলো উত্তীয়! এই প্রথম কোন ফাঁদে পা দিল সে, চরম সংকটের মুখে জ্যাস ও তার সন্তান!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) এমন অনেকগুলি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় শুরুর সময় থেকেই টিআরপি তালিকার প্রথম পাঁচে একেবারে জাতীয় বসেছে। ঠিক এইরকমই একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়িকার অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। তার সত্যতা এবং সাহসিকতা দেখে আট থেকে আশি সকল দর্শক ধারাবাহিকটির প্রতি আরো বেশি করে আকর্ষণ অনুভব করছে।
এই ধারাবাহিক বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী এই প্রথমবার সব দিক থেকে একেবারে নাজেহাল হয়ে পড়ছে। কোন দিক ছেড়ে কোন দিক সামলাবে সেটাই ভেবে উঠতে পারছে না। একদিকে তার অসুস্থতা আর তার পাশাপাশি তার সন্তানকে বাঁচিয়ে রাখার প্রবল চেষ্টা অন্যদিকে চোখের সামনে নিজের স্বামী সংসার সমস্ত কিছু ভেঙে যাওয়ার ভয়, সবকিছু থেকে কাটিয়ে ওঠার প্রবল চেষ্টা করছে জগধাত্রী।
বৈদেহিকে দলে টানলো উত্তীয়
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, হঠাৎ করেই বৈদেহি মুখার্জীকে ফোন করে উত্তীয় মুখার্জী। ফোন করে সে বলে, “আপনার পথের কাঁটা সতম্ভুকে নিশ্চই সরিয়ে ফেলতে চান? ওকে তো আপনি সহ্য করতে পারেন না। কি তাইতো? আমি আপনাকে এই কাজে সাহায্য করবো। আপনাকে শুধু সহযোগিতা করতে হবে।” বৈদেহি জিজ্ঞেস করে, এর বদলে সে কি চায়? উত্তীয় বলে তার সব আছে। কিছুই চাই না। এই বলে সে ফোন কেটে দেয়।
অন্যদিকে মুখার্জী বাড়ির ঠিকুজি কুস্টি থেকে অনাথ মুখার্জীর হদিস পায়ে জগদ্ধাত্রী। সে বৈদেহিকে বারবার জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে। কেন এই বাড়িতে তার কথা বলা হয়না? ইনি কি জীবিত? ইনি এখন কোথায় আছেন? কিন্তু তার থেকে কোন উত্তর পায় না জগদ্ধাত্রী। তাই সে এক এক বাড়ির প্রত্যেককে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। কৌশিকী অবধি তাকে কিছু বলতে চায় না।
আরও পড়ুন: অপরাজিতার দেওয়া বিয়ের প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া জানালো তিস্তা! ছদ্দবেশী ছোট কাকিকে চিনে ফেলল অপলা!
উত্তীয়র ফাঁদে জগদ্ধাত্রী!
ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। তাকে ফোন করে উত্তীয়। ফোনে তাকে বলা হয় যদি সে ওই ব্যক্তির খোঁজ পেতে চায় তাহলে তাড়াতাড়ি একটি ঠিকানায় যেন সে চলে আসে। কৌশিকী জগদ্ধাত্রীকে বারবার বারণ করে কারণ তার মনে হয় এটা একটা ষড়যন্ত্র। কিন্তু জগদ্ধাত্রী কারোর কথা না শুনেই বেরিয়ে যায় আর তারপর এক চরম বিপদের মুখোমুখি হয়। অনেকগুলো গুন্ডা তাকে শেষ করে দেওয়ার জন্য ঘিরে ধরে। সঙ্গে সঙ্গে সে স্বয়ম্ভুকে ফোন করে সবটা জানায়। জগদ্ধাত্রী কি পারবে এই অবস্থায় অতোগুলো গুন্ডার সাথে লড়াই করতে?

