“কৌশিকী মুখার্জী” আর “জগদ্ধাত্রী”এর বন্ডিং অসাধারণ!কৌশিকী মুখার্জী চেয়ার দিয়ে দিল জগদ্ধাত্রীকে… ভরসা ভালোবাসার আরেক নিদর্শন দিল ননদ বৌদির এই যুগল।

জি বাংলার পর্দায় একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী। রূপসার অভিনীত চরিত্রটির নাম হল কৌশিকী মুখার্জী, যে সম্পর্কে জগদ্ধাত্রীর বড় ননদ।

Bengali television
ধারাবাহিক শুরুর পর থেকেই দেখানো হয়েছে নায়িকা জগদ্ধাত্রী এবং নায়ক স্বয়ম্ভু দুজনের স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। কিন্তু স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব হলো বেআইনি কাজের সঙ্গে যুক্ত। যাকে ধরার জন্য জগদ্ধাত্রী প্রাণপণ চেষ্টা করে চলেছিল। শেষে জগদ্ধাত্রী তাকে অ্যারেস্ট করতে সফল হয় আর তার পাশে সে তখন স্বয়ম্ভুকে পর্যন্ত পায়না।

Watch Jagadhatri TV Serial 26th September 2022 Full Episode 29 Online on ZEE5
কিন্তু সেই সময় তার পাশে যে মানুষটা সব সময় ছিল সে হল কৌশিকী মুখার্জি। এই চরিত্রটি প্রথম থেকে কিছুটা ধূসর হলেও আস্তে আস্তে বোঝা যায় সেটি খুবই পজেটিভ একটি চরিত্র। যে কড়া হলেও মনের দিক থেকে খুবই ভালো এবং জগদ্ধাত্রীকে খুব বিশ্বাস করে এবং ভরসা করে যা এর আগে বারবার দেখানো হয়েছে ধারাবাহিকের।

তবে সম্প্রতি দেখানো হচ্ছে কৌশিকীর বর সমরেশকে মিথ্যে খু’নের গায়ে ফাঁসানো হয়েছে। যার জন্য প্রথমে কৌশিকী মুখার্জি কিছুটা জগদ্ধাত্রী ওপর রেগে গেলেও পরে আবার বোঝা যায় যে সে জগদ্ধাত্রী ওপর পূর্ণ ভরসা। রাখে। আর এই দুজনের সম্পর্ক দেখে দর্শকরা অত্যন্ত প্রশংসা করছে জগদ্ধাত্রী ধারাবাহিকের। এত সুন্দর দুজনের মধ্যে বন্ডিং যা সহজে দেখা যায় না এমনটাই বলছে দর্শক।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,

জগদ্ধাত্রী -বড়দি তোমার চেয়ার টা চাই
 কৌশিকী – তুমি চাইলে আমি তাই দিয়ে দিতে পারি
  জগদ্ধাত্রী – আপনার এই চেয়ারে অনেকের লোভ আছে, সাবধানে থাকবেন
 কৌশিকী – তুমি তো আছো, ঠিক আমাকে দেখে রাখবে এদের দুজনের বোন্ডিং।

কতো ভালোবাসে কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী কে যে নিজের চেয়ারটা   দিয়ে দেবে। যেটা সে কোনো দিন কাউকে দিতে চায় না।”

Back to top button