পর্ণাকে জব্দ করতে ফের নতুন চাল চললো ইশা! দত্ত বাড়িতে পা রাখতেই সুইটির জন্য অন্য বেবস্থা করলো পর্ণা!

Neem Phuler Modhu Today Episode: বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে বেশ অন্যতম একটি জায়গা দখল করেছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। বেশ কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকটিকে দেখা যাচ্ছিল টিআরপি (TRP) তালিকার শীর্ষে। কিন্তু এই সপ্তাহে প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিকের নাম।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন ইতি মধ্যেই অনেক বড় একটা পরিকল্পনা সফল ভাবে ঘটিয়ে বুবাইকে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ধারাবাহিকের নায়িকা পর্ণা নিজের বুদ্ধি দিয়ে এবং দত্ত বাড়ির বাদ বাকি মানুষজনদের সহায়তায় সফলভাবে বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনেছে। কিন্তু তাদের প্রতি সামান্য কৃতজ্ঞতা টুকুও দেখায়নি অনার মৌমিতা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাগে প্রতি হিংসায় একেবারে অন্ধ হয়ে গিয়েছে মৌমিতা। তারা কিছুতেই সত্যিটা সহজ ভাবে মেনে নিতে পারছে না। মৌমিতা পর্ণাকে বলে, “বুবাই ফিরে এসেছে কারণ ঠাকুর চেয়েছে। এর জন্য তোমাদের কোন ক্রেডিট নেই।” এসব শুনে জেটি এসে মৌমিতাকে টেনে একখানা চড় মারে। এই ঘটনা দেখে জেঠু বলে একটা নয় আরো দু’চারটে মারতে হবে। ওরা যেভাবে বেড়েছে তাতে একটা চড়ে ওরা শান্ত হবে না।

অয়নকে জুতো পেটা করলো জেঠু

অয়ন বলে, “এতদিন আমাকে মারতে আর আজ মৌমিতার গায়েও হাত তুলছো?” এই কথা শুনে জেঠু বলে, তাদেরকে না মারলে তারা সঠিক রাস্তাটা দেখতে পায় না তাই তাদের মেরে মেরেই সবকিছু বোঝাতে হয়। এই বলে নিজের জুতোটা তুলে নিয়ে অয়নকেও আচ্ছা কোষে দু চার ঘা দিয়ে দেয় জেঠু। আর বলে, এতদিন সে জুতো পেটা করাটা বন্ধ রেখেছিল কিন্তু এখন তার মনে হচ্ছে আবার এসব শুরু করতে হবে। এরপর এই অপমান সহ্য করতে না পেরে মৌমিতা আর অয়ন ইশাকে ফোন করে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে বলে।

আরও পড়ুন: “আর যাই হোক আমি অভিনয় করব না”- অভিনয়ের প্রতি কেন এত বিদ্বেষ বিদিপ্তা কন্যা মেখলার?

দত্ত বাড়িতে ফিরে এল সুইটি

এরপর দেখা যায় পর্ণা সৃজন আর পুঁটি একসাথে শুয়ে শুয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছে গল্প করছে। এমন সময়ে ফোন আসে পর্ণার বসের। সে বলে, একটা হোমে নাকি আততায়ীরা আক্রমণ করেছে। পর্ণা বুঝে উঠতে পারে না কি করে এই ঘটনাটা ঘটলো? ঘটনাচক্রে ওই হোমেই ছিল সুইটি। এই ঘটনায় সে সোজা দত্ত বাড়িতে এসে হাজির হয়। ঘটনাটা এমন ভাবেই সাজানো হয়েছে যে সন্দেহ হলেও পর্ণা কিছুতেই বুঝে উঠতে পারে না এটা ইশার চক্রান্ত। তবে সুইটিকে ফিরে আসতে দেখে খুব খুশি হয় কৃষ্ণা অয়ন আর মৌমিতা।

Back to top button