“আর যাই হোক আমি অভিনয় করব না”- অভিনয়ের প্রতি কেন এত বিদ্বেষ বিদিপ্তা কন্যা মেখলার?

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছেন, নাটক থিয়েটার টেলিভিশন বড় পর্দা সমস্ত জায়গায় নিজের আধিপত্য বিস্তার করেছেন। এরকমই একজন অভিনেত্রী হলেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।
অভিনয় জগতে প্রবেশ করার পর থেকে একাধিক ভালো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করার সৌভাগ্য লাভ করেছেন তিনি। প্রধান চরিত্র থেকে খলনায়িকা সবকিছুতেই নিজের অনবদ্য প্রতিভার নিদর্শন দিয়েছেন অভিনেত্রী বিদীপ্তা। সম্প্রতি তার আরো একটি নতুন চলচ্চিত্র প্রকাশ পেয়েছে যেখানে একই সাথে স্ক্রিন শেয়ার করেছেন বিদীপ্তা এবং তার মেয়ে মেখলা(Mekhla)।
সম্প্রতি এই নিয়েই এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মেয়ের মুখ থেকে জানা গেল অভিনেত্রী মায়ের মেয়ে হওয়া সত্ত্বেও অভিনয় নিয়ে তার ঠিক কতটা বিদ্বেষ ছিল। মেখলা জানান তিনি নাকি কোনদিনও এই পেশায় আসতেই চাননি। আর তার কারণ স্বরূপ তিনি যে বিষয়গুলি দর্শকদের সামনে তুলে ধরেন সেটা প্রায় সকল অভিনেতা অভিনেত্রীদের পরিবারের মনের কথা।
View this post on Instagram
কেনো অভিনয় জগতে আসতে চাননি মেখলা?
মেখলা জানান, “ছোটবেলায় মা সবাইকে আমার ভুল বয়স ভুল ক্লাস ভুল সেকশন বলে বেড়াতো কারণ আসলটা সে জানতই না। ছোট বেলা থেকে আমার পড়াশোনা নিয়েও তেমন মাথা ঘামাতে দেখিনি কারণ অনেক ব্যস্ত থাকতো সময় বার করতে পারত না। সমস্ত টেনশন ছিল শুধুমাত্র আমার। তাই তখন খুব রাগ হত। আমাকে এতটাই স্বাধীনতা দিয়ে দিয়েছিল যে কখনো আমার স্কুলের কোন অনুষ্ঠানেও আসতে দেখিনি মাকে।”
আরও পড়ুন: প্রেম করছে ‘মিঠাই রানী’! আদৃত-কৌশাম্বীর বিয়ের আগে নিজের প্রেমিকের পরিচয় সামনে আনলেন অভিনেত্রী সৌমীতৃষা
পাশাপাশি তিনি আরও বলেন, “মাধ্যমিক পরীক্ষা দিতে গেলেও দেখতাম সবাই মাকে নিয়ে পড়ে রয়েছে। আর এদিকে আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। ওই মুহূর্তে এসব নেওয়ার অবস্থা নেই। কারণ আরেকটু পর থেকেই তো পরীক্ষা শুরু হবে। তাই ছোটবেলায় ভেবে নিয়েছিলাম আর যাই করি না কেন এই অভিনয়ের পেশায় কোনদিনও আসবো না।” তবে বর্তমানে নিজের বলা কথাগুলিকেই ভুলে গিয়ে একজন সফল অভিনেত্রী হওয়ার পথে এগিয়ে চলেছেন বিদপ্তা কন্যা মেখলা।
View this post on Instagram

