পর্ণার বুদ্ধিতে জেলে গেল ঘোতন আর বাড়ি ফিরল বুবাই, সবার সামনে মৌমিতাকে চড় মারলো জেঠি!

বিয়ে হওয়ার পর থেকেই জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা তার শ্বশুরবাড়ির উপর আসা সমস্ত ঝড়-ঝাপটার হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে দত্ত পরিবারকে। আর এবারেও তার অন্যথা হলো না। এবার সে যা কান্ড ঘটালো তাতে দর্শকদের চোখে আরো জনপ্রিয় হয়ে উঠল ধারাবাহিকের নায়িকা। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী একেবারে বেঙ্গল টপারের স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সৃজন এবং তার সাথে গোটা দত্ত বাড়ি একসাথে মিলে দত্ত পরিবারের ছেলে বুবাইকে ফিরিয়ে আনার অভিযানে নেমে পড়ে। বিপদ আছে জানা সত্ত্বেও একবারের জন্যেও পিছপা হয় না তারা। কিন্তু বুবাইয়ের বাবা মা এসবের মধ্যে পড়তে চায় না। কুখ্যাত ডাকাত সেজে তারা চলে যায় সেই শয়তান ছেলেটার বাড়িতে যে বুবাইকে ফাঁসিয়ে নিজে বিয়ে করার স্বপ্ন দেখছে। তার দুর্বলতার জায়গাতেই আঘাত করেছে পর্ণা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা, সৃজন, কৃষ্ণা জেঠু এবং পর্ণার শ্বশুরমশাই সবাই বড় বড় ডাকাত সেজে উপস্থিত হয়েছে ঘোতনের বাড়িতে। তাদের কথাবার্তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় ঘোতনের মা বাবার। এত বড় একটা ডাকাত পরিবারে নিজের ছেলের বিয়ে দিতে পারবে এটা ভেবেই তাদের মন খুশি হয়ে যায়। অন্যদিকে রুচিরাকে দেখে চোখ ফেরাতে পারে না ঘোতন। তাকে বিয়ে করার জন্য সে এখন সবকিছু করতে পারে। আর সেটারই সুযোগ নিল পর্ণা।
ঘোতনের সব কথা রেকর্ড করে নিল পর্ণা
অখিলেশ জিজ্ঞেস করে, সে কোথায় কোথায় ডাকাতি করেছে আজ পর্যন্ত? আর এমন কি কাজ করেছে যাতে এটা প্রমাণ হয় যে সে একজন বড় মাপের ডাকাত। কারণ ছোটখাটো ছিচকে চোরের সঙ্গে তারা তাদের মেয়ের বিয়ে দিতে একেবারেই রাজি নয়। তাদের বাড়ির মেয়ে চায় বাবা কাকার মতন একজন বড় ডাকাতের সাথে বিয়ে করতে। এটা শোনা মাত্রই ঘোতন বলে, সে কিভাবে বুবাইকে ফাঁসিয়ে নিজে এখানে বসে রয়েছে। আর এই কথাগুলো বলার সময় পর্ণা সমস্তটা ফোনে রেকর্ড করে নেয়। আর তারপর নিজেদের আসল রূপে ফিরে আসে। যেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় ঘোতন কিন্তু ততক্ষণে পুলিশ এসে উপস্থিত।
আরো পড়ুন: কোন গোপনে মন ভেসেছে এবং গীতাকে হারিয়ে উপরে উঠে এলো কথা! ফুলকি রাজ অব্যাহত টিআরপি তালিকায়, কোথায় রইল জগদ্ধাত্রী পর্ণা?
শাশুড়ি মায়ের হাতের চড় খেলো মৌমিতা
বুবাই বাড়ি ফিরতেই মৌমিতা তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর একে একে সমস্ত সত্যি কথা ফাঁস করে দেয় বুবাই। বুবাই বলে কেন এতক্ষণ কাউকে কিছু বলতে পারছিল না সে। পাশাপাশি মৌমিতা যে তাকে পর্ণার বিরুদ্ধে এতগুলো বাজে বাজে কথা বলেছিল সেই সবকিছুই বলে দেয় বুবাই। এরপর মৌমিতা বলে, পর্ণাকে সে তোয়াজ করে চলতে পারবে না। এতদিন পর্ণাকে তারা যেভাবে দেখতো আজও ঠিক সেভাবেই দেখবে। আর নজর রাখবে যাতে তার ছেলে নতুন কাকির বেশি কাছাকাছি না যেতে পারে। এটা শুনেই দৌড়ে এসে মৌমিতার গালে সজোরে একটা চড় কষিয়ে দেয় মৌমিতার শাশুড়ি মা অর্থাৎ জেঠি। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ যেটিকে এতটা রেগে যেতে কখনো কেউ দেখেনি।

