পর্ণার টোপ গিলে নিল ঘোতন, ইশার কথা না শুনেই পাত্রী দেখতে পালিয়ে এলো সে, ছদ্মবেশ ধারণ করল অখিলেশ অমিতেস সৃজন!

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকে আসছে একের পর এক নতুন মোড়। আর সেখানে বাজিমাত করছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। এই ধারাবাহিকে প্রতিটি সদস্য মিলেমিশে এক হয়ে যায় যখনই তারা কোন বিপদের গন্ধ পায়। যার ফল স্বরূপ দর্শকরা এই ধারাবাহিকটিকে দর্শকরা অনেক বেশি ভালবাসেন। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এই ধারাবাহিকটি একেবারে শীর্ষস্থানে অবস্থান করছে।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা ঠিক করে যেভাবেই হোক বুবাইকে ওই চরম বিপদের হাত থেকে মুক্ত করতেই হবে। তাই প্রথমে নিজের শাশুড়ি মা কৃষ্ণাকে ঘটক সাজানোর পরিকল্পনা করল পর্ণা। তবে প্রথম দিকে ঘোতন এর বাবা মা মোটেই রাজি হয়নি, এখনই বিয়ে দিতে। তাই বেশ নিরাশ হয়েছিল দত্ত পরিবার। কিন্তু বিয়ে করার তারা বিপদের মুখে ঠেলে দিল ঘোতনকে।
নিজের কাজের সফল কৃষ্ণা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, এই পরিকল্পনা যখন সফল হয় না তখন তারা ভাবতে থাকে ঠিক কি করলে বুবাইকে ছাড়ানো যাবে। পর্ণা বলে, যেটাই করা হোক না কেন তার জন্য আগে বুবাইকে নিজের মুখ খুলতে হবে। বুবাই যদি কিছু না বলে তাহলে কেউ তাকে কোনরকম সাহায্য করতে পারবে না। আর বুবাই যখন তার নতুন কাকিকে কিছু বলেনি তার মানে সে কোথাও কিছু বলবে না। ঠিক এমন সময় কৃষ্ণার কাছে ফোন করে ঘোতনের মা। যেটা দেখে সবাই আনন্দে লাফিয়ে ওঠে।
তার মা কৃষ্ণাকে বলে ঘোতান আজি পাত্রী দেখতে রাজি। আসলে এত ভালো একজন মেয়ে হাতছাড়া করতে চায় না তারা। যদি সম্ভব হয় তাহলে সেই দিনই রাত দশটায় পাত্রীপক্ষকে নিয়ে চলে আসতে পারে কৃষ্ণা। পর্ণা ভাবতেও পারিনি এমন হঠাৎ করে সবটা ঠিক হয়ে যাবে। এত বড় একটা সুযোগ পাওয়া যাবে। পর্ণা ঠিক করে এবার সবাইকে ছদ্মবেশ ধরতে হবে। একে একে সৃজন এর বাবা, জেঠু, পর্ণা, সৃজন আর রুচিরা ছদ্মবেশ ধরে ঘোতনের বাড়িতে যাবার জন্য তৈরি হয়ে নেয়।
আরো পড়ুন: শ্যামলীর মিথ্যে কথা ধরে ফেলল অনিকেত! তিস্তার সাথে অনিকেতের বিয়ে ঠিক করলো অপরাজিতা!
সাবধান বাণী শুনলো না ঘোতন
ঘোতন ইশাকে গিয়ে বলে তাকে পাত্রী দেখতে আসছে তাই তাকে বাড়ি যেতে হবে। ইশা বুঝতে পারে এটা তার শত্রু পক্ষের কোন চাল হতে পারে তাই ঘোতনকে যেতে বারণ করে। কিন্তু বিয়ে করার লোভে ঘোতন পালিয়ে যায়। বাড়ি গিয়ে ভালো করে তৈরি হয়ে সে পাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদেই সপরিবারে এসে হাজির হয় কৃষ্ণা। এরপর সেই পরিবারের কথাবার্তায় ঘোতন একেবারে মুগ্ধ। তারপর রুচিরার মতন সুন্দরী মেয়েকে দেখে তার দিক থেকে চোখ সরাতে পারে না ঘোতন। কিন্তু পর্ণাকে বেশ চেনা চেনা লাগে ঘোতন এর মার।

