একসাথে বাদ পড়লো নিম ফুলের মধুর একাধিক চরিত্র! মন খারাপ ভক্তদের এর কারণ জানলে অবাক হবেন আপনিও!

এই মুহূর্তে জি বাংলা চ্যানেলের (Zee Bangla) সম্প্রচারিত সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হলো নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। এই ধারাবাহিকটি সম্পূর্ণরূপে একঘেয়েমি গল্প থেকে মুক্ত একটি প্লট সম্প্রচার করছে। প্রত্যেকদিন ধারাবাহিকের পর্দায় থাকছে নতুন নতুন সব চমক। যার ফলে একটা দিনও ধারাবাহিকের পর্দা থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শক মহল।
বর্তমানে বাংলা জুড়ে আইপিএলের সোরগোল লেগে রয়েছে। এর মাঝে রাত আটটার সময় সম্প্রচারিত হয়েও এই ধারাবাহিকটি বেঙ্গল টপার হচ্ছে। বোঝাই যাচ্ছে বর্তমানে বাংলা টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি জায়গা দখল করে রেখেছে নিম ফুলের মধু। কিন্তু এই ধারাবাহিকের দর্শকরা একটি বিষয়ের জন্য বেশ হতাশ হয়েছেন ধারাবাহিকির কর্তৃপক্ষের ওপর।
সম্প্রতি এই ধারাবাহিকের গল্প প্রায় আট বছর এগিয়ে গিয়েছে। এর মাঝে ঘটে গিয়েছে অনেক কিছু। ধারাবাহিকের নায়িকার একটি কন্যা সন্তান হয়েছে। সে অনেকটা বড় হয়ে গিয়েছে এবং স্কুলে যাতায়াত শুরু করেছে। সবই বেশ সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। তবে এর পাশাপাশি হঠাৎ করেই ধারাবাহিক থেকে উধাও হয়ে গিয়েছে এই ধারাবাহিকের প্রধান কিছু চরিত্র। আর এই বিষয়টাই মেনে নিতে পারছেন না দর্শক মহল। তারা তাদের প্রিয় চরিত্রগুলিকে আবারো ফিরে পেতে চান।
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন ধারাবাহিকে ফিরেছে নায়িকার পুরনো সব শত্রুরা। আর তার পাশাপাশি এই ধারাবাহিকে প্রবেশ করেছে নতুন খলনায়িকা সুইটি। কিন্তু এর মাঝেই ধারাবাহিক থেকে হঠাৎ করেই চলে গিয়েছে ঠাম্মি অর্থাৎ লিলি চক্রবর্তী। এছাড়াও নায়িকার ভাই পিকলু, ননদ বর্ষা এবং সৃজনের কাকা এবং তার স্ত্রী। আর এর কারণ কিছুতেই বুঝে উঠতে পারছে না দর্শকমহল।
আরো পড়ুন: স্রোতকে দেখে একেবারে চমকে গেল সার্থক! নিজেকে নির্দোষ প্রমাণ করতে শেষ পদক্ষেপ নিল রাই!
পুনরায় ফিরবেন কি লিলি চক্রবর্তী?
বাকিদের খবর না জানা গেলেও যতদূর জানা যাচ্ছে আবার গল্পে ফিরবেন লিলি চক্রবর্তী অর্থাৎ নায়কের ঠাম্মি। এই মুহূর্তে এত অত্যধিক গরম পড়েছে যে তার পক্ষে স্টুডিওতে এসে কাজ করা সম্ভব হচ্ছে না। এই গরমে আসা যাওয়া করতে হলে তিনি পুনরায় অসুস্থ হয়ে যেতে পারেন। গরমটা একটু কমলেই ফের ধারাবাহিকের পর্দায় দেখা যাবে তাকে।


