সত্যিই কি কোন গোপনে মন ভেসেছে থেকে বিদায় নিতে চলেছে অরুণাভ-তৃষা? সত্যি সামনে আনলেন নীল আর শ্রীতমা জুটি

জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele Serial) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় ধারাবাহিক বর্তমানে টিআরপি তালিকায় (trp list) বেশ ভাল ফল করছে। ইতিমধ্যেই প্রথম পাঁচে জায়গা পোক্ত করে ফেলেছে শ্যামলী ও অনিকেতের প্রেমের গল্প।
সদ্য ১০০ পর্ব পাড় করেছে কোন গোপনের গোটা টিম। মহাপর্বের এদিন মুখোশ খুলেছে অরুণাভ ও তৃষার। গল্পের নায়িকা শ্যামলী পরিবারের সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে কীভাবে অরুণাভ আর তৃষা পরিকল্পনা করে ব্যবসা থেকে টাকা লুঠ করছিল। সত্যিটা সামনে আসার পর সকলের চোখে নেমে গিয়েছে তৃষা আর অরুণাভ। দুজনকে রীতিমতো বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে বাড়ির সকলে। তাদের ভবিষ্যৎ কী হতে পারে? এ নিয়ে চলছে জোড় তরজা। আর কী দেখা যাবে না অরুণাভ-তৃষা জুটিকে? সম্প্রতি খোশমেজাজে আড্ডা দিতে দিতে নিজেদের চরিত্র, ধারাবাহিকের খুঁটিনাটি নিয়ে আলোচনায় মাতলেন নীল আর শ্রীতমা।
সাক্ষাৎকারে নীল বললেন, “শ্যামলীর জন্য অরুণাভ আজকে ভিলেন। তবে তাঁর ভাবমূর্তি যে মাটিতে মিশেছে তা ফেরাতে খানিক কাঠখড় পোড়াতে হবে ঠিকই। তবে এখনও এই ধারাবাহিকেই নীলকে দেখতে পাবে দর্শক।” অপরদিকে শ্রীতমা বললেন,” শ্যামলী আমাকেও পুরোদস্তুর সন্দেহ করে। তবে আমার বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ ওর হাতে নেই। আমরা যে টিম ভিলেন তাও আমার উপর এখনও ঝাপটা আসেনি, হাজার হোক আমি বাড়ির বউতো!”
শ্রীতমা আরও বলেন, ” যারা ভিলেন হয় তাদের খুব শার্প মাইন্ড থাকে। এক্ষেত্রেও তাই। সবসময় তাদের কাছে একটা প্ল্যান বি রেডি থাকে। তবে সেইটা এখনই খোলসা করব না। আপাতত এইটুকু বলব যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: গীতা এলএলবিতে চাঞ্চল্যকর মোড়! মৃত্যুসজ্জায় স্বস্তিক, এবার কী করবে গীতা?
জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আর দেখা মিলবে না অরুণাভর?
দিনকয়েক আগে নীলকে দেখা গিয়েছিল অন্য ধারাবাহিকের অন্য একটি চরিত্রে। এত বড় সত্য উদ্ঘাটনের পর নতুন চরিত্রে নীলকে দেখে দর্শকদের ধারণা হয়েছিল তবে এই কোন গোপনে মন ভেসেছে থেকে বিদায় নিলেন তিনি? দর্শকদের উদ্দেশ্যে তিনি বললেন, “হ্যাঁ আমাকে অন্য একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। তার মানে এইটা নয় কোন গোপনেতে আর দেখা যাবে না। নির্মাতাদের তরফ থেকে এখনই কিছুই জানানো হয়নি। এখন সবে একশ পর্ব মিটেছে। এখনও অনেকটা সময়ে দর্শক তাঁকে দেখতে পাবেন জি বাংলার এই ধারাবাহিকে।”

