মা’কে অভিনয়ে টেক্কা দিচ্ছে পর্ণার অনস্ক্রিন মেয়ে ‘পুঁটি’! ‘ওর মত মেয়ে হয় না’, প্রশংসা ঝরে পড়ল অভিনেত্রী পল্লবী শর্মার মুখে

Pallavi Sharma: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। আগে ধারাবাহিকের প্রধান আকর্ষণ ছিল নায়িকা আলোকপর্ণা। তবে সম্প্রতি একলাফে সাত বছর পেরিয়েছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। পর্ণার মেয়ে হয়ে এসেছে জনপ্রিয় খুদে অভিনেত্রী মাহি সিং (Mahi Singh)। নিজের অনস্ক্রিন মেয়ে টেক্কা দিচ্ছে পল্লবী শর্মাকে‌ (Pallavi Sharma)। হাসিমুখে মেয়ের সুখ্যাতি করলেন নিম ফুলের আলোকপর্ণা।

বেঙ্গল টপার নিম ফুলের মধুতে চলছে একের পর এক ঘটনা। পর্ণার জীবন দুর্বিষহ করতে সাত বছর পর ফিরে এসেছে ইশা। অন্যদিকে, রঘুনাথপুরের ধুরন্ধর সুইটি পাল প্রবেশ করেছে পর্ণা ও সৃজনের মাঝে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির অশান্তি সহ্য করতে হচ্ছে পর্ণাকে। তবে এসবের মধ্যে শান্তি হলো তাঁর কন্যা সন্তান পুঁটি। মায়ের মতই বুদ্ধিমতী, মেধাবী এবং মিষ্টি স্বভাবের মেয়ে পর্ণা সৃজনের কন্যা।

পুঁটিকে নিয়ে কী বলছে বেঙ্গল টপার নিম ফুলের মধুর পর্ণা?

এতো গেল অনস্ক্রিনের গল্প। পর্দা ছাপিয়ে বাস্তবে মেয়ের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে পল্লবী শর্মার। অভিনেত্রী বলেন, মাহির মত অভিনেত্রী হয় না। এত দ্রুত সে সবার সঙ্গে মানিয়ে নিয়েছে, এত দিন পরে ধারাবাহিকে এসে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করছে। সিনিয়র অ্যাক্টররদের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে সে। বলতেই হবে যে, নিজের মেয়েকে নিয়ে একটুও চিন্তা করতে হয় না আলোকপর্ণাকে।

অভিনেত্রী মাহি সিং এর আগে টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক অভিনয় করেছেন। স্টার জলসার হরগৌরী পাইস হোটেল, ফিরকি, জি বাংলার খেলনা বাড়ির ছোট্ট গুগলির চরিত্রে অভিনয় করেছে সে। নিম ফুলের মধুতে পুঁটির চরিত্রে সবার নজর কাড়ছে মাহি। অনেকেই বলছেন, পর্ণার পাশের যোগ্য হয়েছে তাঁর মেয়ে।

আরও পড়ুনঃ আদৃতর পর বিয়ের পিঁড়িতে জি বাংলার আর এক জনপ্রিয় নায়ক! ইন্ডাস্ট্রির নায়িকাকেই চুপিসারে বিয়ে করলেন তিনি

বেশ কিছু সপ্তাহ ধরেই বেঙ্গল টপার নিম ফুল। ‌ অনেকগুলি পর্ব পার করে সকলের ভালোবাসা দিতে নিয়েছে এই ধারাবাহিক।‌ এত ভালবাসায় আপ্লুত অভিনেত্রী পল্লবী শর্মা। ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পর ‘নিম ফুলের মধুর’ সাফল্যে বিশেষভাবে খুশি অভিনেত্রী। ‌ভেবেছিলেন নতুন চরিত্রে দর্শকদের তাকে মেনে নিতে অসুবিধা হবে। তবে এখন তিনি জানেন, পর্ণার চরিত্রটি এখন সকল প্রকার দর্শকদের কাছেই ভারী পছন্দের। ‌

Back to top button