কীসের ভ’য়ে বিয়ে করছেন না সাহেব? গরম থেকে বাঁ’চতে ভক্তদের জন্য বিশেষ টিপস্ পর্দার অগ্নিভর!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র (Kothha) গল্প অনুযায়ী এই মুহূর্তে কথা ও এভি বিবাহিত হলেও তারা এক খাটে ঘুমান না। এভি নিজের ঘরে ঘুমান সোফায় আর কথা খাটে। আলমারিতেও এভির জামাকাপড়ের থেকে বেশি কথার পরিধেয় গচ্ছিত। নামমাত্র এভির ঘর এটি। কথা রীতিমতো জবরদখল করছে। এসব ভেবে বিয়ে করবে না ঠিক করেছিল কথার নায়ক।
ধারাবাহিকের এই মুহূর্তে কলাকুশলীরা আউটডোর শুট করতে ব্যস্ত। গরমে শুট করতে কেমন লাগছে? নায়ক-নায়িকা দুজনে বললেন গরম নিয়ে তারা ভাবছেন না। কারণ ভাবলেই গরম বেড়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন যখন গরমকালে পিকুর শুটিং করতে এসেছিলেন তখন ঠিক এমনটা ভেবে গায়ে শাল জড়িয়ে শুটিং করতেন। সাহেবের কথায় ‘ইটস অল ইন দ্য মাইন্ড’।
স্টার জলসার ধারাবাহিক ‘কথা’ বর্তমানে স্লট লিড করছে। টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজের জায়গায় পোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিক। গীতা এলএলবির সঙ্গে জোড় টক্কর চলছে চ্যানেল টপার হওয়ার। কিছুদিন আগে এক সপ্তাহের জন্য চ্যানেল টপারের খেতাবও হয় করেছিল কথার টিম।
এবার তারা রওনা দিতে চলেছে অজপাড়া গায়ে। মূলত মুকুটচোরকে খুঁজতে তারা পাড়ি জমাচ্ছেন শহর ছাড়িয়ে। শুটিংয়ের ফাঁকে ছোট্ট আউটিংও হয়ে যাবে। ধারাবাহিকের কম বয়সী অভিনেতারাই মূলত থাকবেন মুকুট চোর ধরার কর্মকাণ্ডে। আর বর্ষীয়ান অভিনেতারা আপাতত গরমের চোটে পিকনিক করবেন শুটিং সেটে।
আরো পড়ুন: জগদ্ধাত্রীর অ’সু’স্থ’তার কথা জেনে গেল দেবু! চা’পে প’ড়ে রাজনাথের কাছে সব স্বীকার করে নিল কা’লবোস মামা!
সাহেব-সুস্মিতা জুটি টলিপাড়ায় নতুন। দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে বেশ পছন্দ করছেন দর্শকরা। নায়ক-নায়িকা আলাদা হলেই তার কোপ পড়ছে টিআরপিতে। কিছুদিন আগে কর্মসূত্রে লন্ডন পাড়ি দিয়েছিল এভি। তখন দুজনের আলাদা আলাদা করে শুটিং চলছিল। তখন টিআরপি টানতে ঘাম ছুটেছিল দর্শকদের। চলতি সপ্তাহে প্রথম পাঁচে মাথা গলিয়েছে এই ধারাবাহিক। এবার দেখা যাক আসন্ন জমজমাট পর্বগুলিতে টিআরপি রেটিং উর্দ্ধগামী হয় কিনা।

