জগদ্ধাত্রীর অ’সু’স্থ’তার কথা জেনে গেল দেবু! চা’পে প’ড়ে রাজনাথের কাছে সব স্বীকার করে নিল কা’লবোস মামা!

Jagaddhatri Today Episode: একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকার উপর দিয়ে। এই মেগায় নায়িকা চরিত্রটি বেশ শক্তিশালী এবং সাহসী। ৮ থেকে ৮০ প্রত্যেকে এই ধারাবাহিকটি ভীষণ পছন্দ করেন। এই মুহূর্তে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী আর একা নয়। বাঁচবো না আসতে চলেছে তার প্রথম সন্তান। সেই নিয়ে এখন গোটা মুখার্জী পরিবার ভীষণ খুশি। তবে এর পাশাপাশি তার জীবনে আরও একটি নতুন সমস্যার উদয় হয়েছে। এর আগেও অনেকবার স্বয়ম্ভুকে নিজের পরিচয় নিয়ে সংকটে পড়তে হয়েছে। এবার আরো একবার অনেক বড় সংকটে পড়লো সে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না জগদ্ধাত্রীও।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাজনাথ মুখার্জী বাড়ি ফেরার পর থেকেই কেমন যেন চুপ হয়ে গিয়েছেন। এ বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছে জগদ্ধাত্রী। সে বহুবার তার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে এবং সে কোথায় গিয়েছিল। কিন্তু কিছুই বলতে চাই না রাজনাথ। তার মধ্যে ভয় বিরক্তি চিন্তা সবকিছু একসঙ্গে ফুটে উঠতে থাকে। সে ভাবতে থাকে কে ওই ছেলেটি যে হঠাৎ করে এত বড় একটা কথা তাকে শুনিয়ে দিল। সে কি আদৌ সত্যি কথা বলছে?

এরপর তাকে ফোন করে পুলিশ অফিসার বাগচী। তার কথা শুনে রাজনাথ নিজেই তদন্ত শুরু করে। সে আবার কথা বলে উত্তীয় মুখার্জীর সাথে। উত্তীয় তাকে বলে, স্বয়ম্ভু একজন ঠক। সে ঊর্মিলা মূখার্জীর কেউ হয় না। তার আসল ছেলে হলো সে নিজে। এটা শুনে কিছুতেই বিশ্বাস করতে পারে না রাজনাথ। তার মনের মধ্যে সব কিছু কেমন যেনো গুলিয়ে যেতে থাকে। সেই তাড়াতাড়ি চলে যায় পানিহাটিতে কালবোস মামার কাছে।

আরও পড়ুন: ধু’ন্ধু’মা’র প্রোমো! সুদীপ্তকে উল্টো চা’লে মাত’ করল রাই! অনির্বাণ এর কাছে তার আসল মু’খো’শটা টে’নে ছিঁ’ড়ে দিল সে!

কালবোস মামা নিজের মনে তবলা বাজাচ্ছেন। এমন সময় রাজনাথ এসে তাকে জিজ্ঞাসা করে, “ঊর্মিলা কিভাবে মারা গিয়েছিল সেটা সত্যি করে বলো।” কালবোস মামা বলে সন্তান জন্ম দিতে গিয়ে সে মারা গিয়েছিল। কিন্তু এই কথা আর বিশ্বাস করতে চায় না রাজনাথ। অন্যদিকে জগদ্ধাত্রী নিজের মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর এটা বাইরে থেকে দেখে ফেলে দেবু। সে বুঝতে পারে জগদ্ধাত্রী নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কারণ সে যেভাবে কষ্ট পাচ্ছে সেটা স্বাভাবিক নয়।

Back to top button