মা হয়ে বুবাইকে স’র্ব’না’শের মুখে ঠেলে দিল মৌমিতা, বি’প’দ বুঝে সব দো’ষ পর্ণার ঘা’ড়ে চা’পা’লো অয়ন, পুঁটির কথায় বি’পা’কে মৌমিতা!

সময় থাকতে থাকতে শাসন না করলে অনেক শিশুই বিপথে চলে যায়। একজন মা হিসেবে এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। কিন্তু দত্ত বাড়ির আরেক বউ মৌমিতা শুরু থেকেই চরম লোভী। আর তার এই লোভে এবার মারাত্মক বিপদে পড়ল তারই ছেলে বুবাই। একেবারে জমে উঠেছে নিম ফুলের মধু। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার এর স্থান দখল করেছে এই মেগা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন সময় থাকতে থাকতে সুইটিকে হোমে পাঠিয়ে দেয়। কারন সে যা শুরু করেছিল তাতে খুব বেশি দেরি হয়ে গেলে পর্ণার দুর্গতির শেষ থাকত না, আরো একটা ইশা হয়ে উঠতো সুইটি। এর মাঝে আবার নাতির লোভে সুইটির সাথে হাত মিলিয়েছিল কৃষ্ণা। কিন্তু তার সেই পরিকল্পনা কোন কাজেই লাগতে দিল না পর্ণা। তবে এবার আরো এক নতুন বিপদ উড়ে এসে জুড়ে বসলো পর্ণার ঘাড়ে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বুবাই তার নতুন কাকি আর মেজো কাকার কাছে একটা ফোনের জন্য বায়না করতে থাকে। কিন্তু তার নতুন কাকি তাকে খুব বকাবকি করে। কারণ এবারেও যদি বুবাই মাধ্যমিকে ফেল করে তাহলে তার ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল পর্ণা। বুবাই এর মন খারাপ থাকায় তার মন ভালো করার চেষ্টা করে পুঁটি। ঠিক সেই সময় সেখানে চলে আসে মৌমিতা। সে মা হয়ে ছেলেকে একটা রাস্তার বখাটে গুণ্ডার কাছে হাত পাততে বলে। বুবাই বাচ্চা ছেলে তাই সে অতটা ভালো করে এই বিষয়গুলো বোঝেনা। মৌমিতা নিজের স্বার্থ চরিতার্থ করতে বুবাইকে পাঠিয়ে দেয় সেই ঘোতোনের কাছে।

এদিকে কৃষ্ণা ফোনে সুইটির সাথে কথা বলতে থাকে। সুইটি বলে, তাকে একবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেই সে একেবারে কৃষ্ণার চরণদাসী হয়ে থাকবে। এটা শুনে কৃষ্ণা মনে মনে ভাবতে থাকে সে তো এইরকমই একটা মেয়েকে চেয়েছিল। তাই তাকে সুইটির জন্য কিছু একটা করতেই হবে। ঠিক সেই সময় ঘরে চলে আসে পর্ণা আর কৃষ্ণার হাত থেকে ফোনটা পড়ে যায়। পর্ণা বলে, সে খুব ভালো করেই জানে কৃষ্ণা কার সাথে কথা বলছিল এবং কি কথা বলছিল। কৃষ্ণার মতলব সে বুঝে গিয়েছে। এবার যদি সে আর সুইটির সাথে কথা বলার চেষ্টা করে তাহলে পর্ণা বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেবে। এটা শুনে আর কিছু বলতে পারে না কৃষ্ণা।

আরও পড়ুন: পা’ল্টে যাচ্ছে কৃষ্ণা! বাবুর মায়ের প’রি’ব’র্ত’নে খুশি হবে দর্শক! খবর সামনে আসতেই হ’ইচ’ই দর্শক মহলে

এদিকে পাড়ার ওই বখাটে ছেলে ঘোতোন এর কাছে ফোন চাইলে সে বুবাইকে কথা দেয় যে তার ইচ্ছে সে পূরণ করবে। তারপর বুবাইকেও তাদের দলে সামিল করে নেয় সে। তারা অনেকক্ষণ ধরে একটা ডাকাতি করার পরিকল্পনা করছে। সেখানেই বুবাইকে ব্যবহার করার কথা ঠিক করে ফেলে সেই গুন্ডা। অন্যদিকে জেঠু চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায় কারণ বুবাই এখনো বাড়ি ফেরনি। এখানেও মৌমিতা পর্ণার দোষ ধরে। সে বলে পর্ণা তার ছেলেকে বকাবকি করেছিল তাই বুবাই চলে গেছে।

Back to top button