“ভ’য়ে কা’পতা’ম, কেউ ছিল না…!” ১২ বছর বয়সে শ্লী’ল’তা’হা’নির শি’কা’র অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী!
টলিপাড়ার (Tollywood) পরিচিত মুখ অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly)। তাঁর অভিনয় দক্ষতা বড় পর্দায় বছরের পর বছর ধরে দেখে এসেছেন দর্শক। টলিউড ছাপিয়ে মুম্বাইতেও পা রেখেছেন চূর্ণী। টলিউডের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেত্রীর তালিকায় জ্বলজ্বল করে তাঁর নাম। তবে লাইমলাইটের উজ্জ্বলতা আজও ভেদ করতে পারেনি অভিনেত্রীর যন্ত্রণার ইতিহাস। একদা কিশোরী চূর্ণী নিজ জীবনে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। মাত্র বারো বছর বয়সে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন অভিনেত্রী।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে জীবনের যন্ত্রণাদায়ক ইতিহাস তুলে ধরেন অভিনেত্রী। ফের একবার ‘মিটু’ প্রসঙ্গ আরও জোরদার হয়ে উঠল অভিনেত্রীর বক্তব্যে। যন্ত্রণার স্মৃতি কখনো ভোলা যায় না! ফেলে আসা যায় না সেই ক্ষত মাখানো ইতিহাস! যে সকল ক্ষত মনের অভ্যন্তরে পুষে রেখেছিলেন এতদিন এবার সমাজমাধ্যমকেই বেছে নিলেন সর্বসমক্ষে নিজের যন্ত্রণার ইতিহাস তুলে ধরতে। এদিন লম্বা চওড়া লেখার মাধ্যমে নিজের কিশোরী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরলেন চুর্নী।
অভিনেত্রী বলেন ছয় বছর আগে তিনি একবার ‘মিটু’ প্রসঙ্গে সরব হয়েছিলেন। যদিও তিনি তখন অনেকটাই ছোট ছিলেন। তবুও কিশোরী জীবনের ব্যথার কথা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তিনি বলেন, “একটা জমে থাকা কান্না, ছোট বেলার যৌন নিগ্রহের একটা দমবন্ধ করা স্মৃতি।” তখন মাত্র বারো বছর বয়স! ওইটুকু বয়সে এক পুরুষের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন চূর্ণী। মনেপ্রাণে চেয়েছিলেন চিৎকার করে সবাইকে সবটা জানাতে। কিন্তু পারেননি! জানানোর হদিশ টা পাননি তিনি।
অভিনেত্রী বলেন, “আমার আজও মনে আছে, আমার সঙ্গে ঠিক কি হচ্ছিল তা আমি বুঝতে পারিনি। ছুটে ঘর থেকে পালিয়ে এসেছিলাম। গলা শুকিয়ে গিয়েছিল আমার..” এরপরও সে যন্ত্রণার কথা কাউকে বলতে পারিনি তিনি। মনে মনে শঙ্কা হয়েছিল, ওইটুকু ছোট মেয়ের কথা কেউ কি বিশ্বাস করবে! তিনি আরও বলেন, ছোটবেলা থেকে এই যন্ত্রণা বুকে বয়ে বড় হয়েছেন তিনি। যার দ্বারা তিনি হেনস্থা হয়েছিলেন, চূর্ণী বলেন, ‘তিনি হয়তো ভেবেছিলেন তার নাম ছোট মেয়েটা কোনদিনও বলতে পারবে না। তাই ওই ধরনের একটা নোংরা কাজ করার সাহস দেখিয়েছিলেন!’
আরও পড়ুন: শ্যামলীর প্ল্যা’নে ধ’রা প’ড়ে বাড়ি ছে’ড়ে চ’লে যাচ্ছে অরুনাভ! তৃষা-অরুনাভর প্র’তি’শো’ধস্পৃ’হা বি’প’দ ঘ’না’চ্ছে শ্যামলীর জীবনে!
নিজ কথা স্পষ্ট রেখে অভিনেত্রী বলেন, তিনি আজও অপেক্ষা করছেন সেই মানুষটি তার কাছে এসে ক্ষমা চাইবে। কিন্তু তিনি এও জানেন যে, সে নিম্ন মানসিকতার মানুষটির গতিবিধি মোটেই ভালো নয়। তাই তিনি হয়তো চূর্ণীর কাছে এসে ক্ষমা চাইবেন না। তবে অভিনেত্রীর এই পোস্টটি হয়তো লোকটার কাছ অবধি পৌছাবে! হয়তো একটা সংকেত ছুঁড়ে দেবে, বয়সটা বারো বছর হলেও চূর্ণী আজও সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভোলেননি!

