শ্যামলীর প্ল্যা’নে ধ’রা প’ড়ে বাড়ি ছে’ড়ে চ’লে যাচ্ছে অরুনাভ! তৃষা-অরুনাভর প্র’তি’শো’ধস্পৃ’হা বি’প’দ ঘ’না’চ্ছে শ্যামলীর জীবনে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক “কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। বিগত কয়েকদিন ধরেই ধারাবাহিকটি জমজমাট পর্ব উপহার দিয়েছে দর্শকদের। বিগত পর্বে দেখা গিয়েছে কিভাবে শ্যামলীর বুদ্ধিতে সবার সামনে মুখোশ খুলে গিয়েছে অরুনাভর। দিনের পর দিন ধরে পারিবারিক ব্যবসায় আড়াল থেকে কলকাঠি নেড়ে গিয়েছে সে। জোড়াবাড়ির ব্যবসায় কারচুপি করে নিজের পকেট ভারি করেছে অরুনাভ।

ব্যবসায় যুক্ত হয়ে অরুনাভর কারচুপি ধরে নেয় শ্যামলী। এতদিন ধরে কে পারিবারিক ব্যবসার ক্ষতি করছিল, তা জলের মতো পরিষ্কার হয়ে যায়।কিন্তু হাতে প্রমাণ না থাকায় অপরাধীর নাম আগে স্বীকার করেনি শ্যামলী। অনিকেতের সঙ্গে হাত মিলিয়ে দোষীকে প্রমাণ-সহ ধরিয়ে দেবে বলে বদ্ধপরিকর ছিল শ্যামলী। আর কথা মতোই কাজ করেছে সে। মাস্টারপ্ল্যান করে হাতেনাতে ধরেছে অরুনাভকে। প্রমাণ সহকারে ধরা পড়ে গিয়ে অরুনাভর ভালো মানুষের মুখোশ ধুলোয় গড়াগড়ি খেয়েছে।

এদিকে অরুনাভ ভাঙবে তবু মচকাবে না! সবার সামনে ধরা পড়ে যেতে এবার নতুন নাটক শুরু করলো সে। জোড়াবাড়ির সবাই যখন অরুনাভকে আদেশ দেয়, অরুনাভকে জোড়াবাড়ি ছাড়তে হবে। তখন নতুন করে অসুস্থতার নাটক শুরু করে সে। মিষ্টি ঠাম্মি-সহ সকলের পা ছুঁয়ে নমস্কার করতে গিয়ে অরুনাভ বলে, আর হয়তো কোনদিনও সে কারুর পা ছুঁতে পারবে না! অরুণাভ এরকম কথা কেন বলছে জিজ্ঞাসা করলে তৃষা বলে, ভয়ংকর অসুখ বাসা বেঁধেছে তাঁর স্বামীর শরীরে।

সবাইকে চমকে দিয়ে এরপর তৃষা বলে, অরুনাভর শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্লাড ক্যান্সার। তাই শরীরে অসুখ নিয়ে আর মনে ব্যথা নিয়ে‌ বাড়ি ঘর ছাড়ছে সে! এ কথা শুনে জোড়াবাড়ির সবার ঈষৎ খারাপ লাগলেও কেউ অরুনাভকে আটকায় না। তবে জোড়াবাড়ি থেকে বেরিয়ে নিজমূর্তি ধারণ করে তৃষা এবং অরুনাভ। জোড়াবাড়ি ও শ্যামলীর ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তাঁরা!

আরও পড়ুন: ধরা পড়তে চলছে ভাই! এবার কী করবে শ্যামলী-অনিকেত? এই তাপপ্রবাহেরে মরসুমে কেমন করে চলছে মহাপর্বের শুট?

এদিকে অরুনাভর অসুস্থতার কথা শুনে মনখারাপ হয় জোড়াবাড়ির সদস্যদের। তবে অনিকেত সাফ জানিয়ে দেয় অরুনাভ যা করেছে তা কখনোই ক্ষমাযোগ্য নয়। তাই যাই হয়ে যাক না কেন তাঁকে আর ব্যবসায় ফিরিয়ে আনা হবে না। অন্যদিকে জোড়াবাড়ির বাইরে থেকে তৃষা আর অরুনাভ‌‌ মনে মনে প্রতিজ্ঞা করে যে, যেমন করেই হোক না কেন জোড়াবাড়ি আর শ্যামলীর উপর প্রতিশোধ নেবেই তাঁরা।

Back to top button