ব’ন্ধের মুখে জলসার একাধিক জনপ্রিয় ধারাবাহিক, স্লট ভরাতে আসছে নামী প্রযোজনা সংস্থার ধারাবাহিক, জানুন বিস্তারিত

স্টার জলসা (Star Jalsha)জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে নতুন ধারাবাহিকের আগমনের হিড়িক। রোশনাই (Roshani), উড়ানের (Uraan) পর জল্পনা আরও একটি নতুন ধারাবাহিক (New Serial) দেখতে চলেছেন জলসার দর্শক। ইতিমধ্যেই বিদায়ঘণ্টা বেজেছে ‘লাভ বিয়ে আজকাল’-এর। জোড় গুঞ্জন টিআরপি কম থাকার দরুন এবার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ওম ও শ্রাবণের হটকে কন্ট্রাক প্রেমের গল্পে।

এদিকে, জলসার বহুদিনের ধারাবাহিক ‘হর গৌরী পাইস হোটেল’ও স্লটহারা। চলতি সপ্তাহের টিআরপির স্কোর বলছে টার্গেট রেটিং পয়েন্ট নিম্নমুখী। এসবের মধ্যে নেটমাধ্যমে জোড় গুঞ্জন আসছে নতুন ধারাবাহিক পিঙ্কি। মুখ্য ভূমিকায় থাকবেন জনপ্রিয় নায়িকা। খবরের সত্যতা না জানা থাকলেও, যা রটে তার কিছুটা তো বটে।

এদিকে জলসার বন্ধের তালিকায় রয়েছে অনুরাগের ছোঁয়া ও জল থই থই ভালোবাসাও। দুটি ধারাবাহিক জনপ্রিয় হলেও, ইদানীং গল্পে এসেছে একঘেয়েমি। স্বাভাবিক ভাবে টিআরপি নিম্নমুখী হয়েছে। আর টিআরপি পড়লেই একমাত্র ভবিতব্য বিদায়ঘণ্টা বাজবে এই ধারাবাহিকের।

এদিকে, নেটমাধ্যমে যখন ধারাবাহিক বন্ধ ও শুরুর খেলায় মেতে তখন সুখবর দিল কালার্স। আসছে যিশু উজ্জ্বল সেনগুপ্তের প্রযোজনায় চার চারটি নয়া ধারাবাহিক। ইতিমধ্যে জি ও জলসার ধারাবাহিকের অফিসিয়াল ঘোষণা হয়ে গিয়েছে। অন্য চ্যানেলগুলোতে কবে, কখন, কোন ধারাবাহিক আসবে তা নিয়ে খোলসা করা হয়নি।

আরো পড়ুন: সকলের সামনে অরুণাভর কা’র’সা’জি ফাঁ’স করল শ্যামলী! মাং’সে’র বাক্সে বালি ভরেও পা’র পেল না অরুণাভ!

তবে স্টুডিও পাড়া সূত্রে খবর, শুধু জি বাংলা আর স্টার জলসাতে নয়। যিশু উজ্জ্বল সেনগুপ্তের নতুন ধারাবাহিক আসছে তুলনামূলক কম জনপ্রিয় বাংলা বিনোদনের চ্যানেল সান বাংলা ও কালার্স বাংলাতেও। আরও জানা গিয়েছে, জলসার আগের জি ও কালার্স বাংলায় শুরু হবে আসন্ন ধারাবাহিকগুলির সম্প্রচার। এখন দেখার যীশুর ধারাবাহিক ঠিক কতটা সাড়া ফেলে দর্শকমহলে।

Back to top button