কে’টে গেলো পর্ণার তার! সুইটিকে বের করে দিতে গেলে বা’ধা হয়ে দাঁ’ড়া’লো কৃষ্ণা! নতুন না’ট’ক শুরু করল সুইটি!

নিজের জীবনের সব থেকে বড় সর্বনাশটা নিজের হাতেই ঘটালো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। একটা একেবারে অচেনা মেয়েকে বিশ্বাস করে নিজের শ্বশুরবাড়িতে এনে তুলল সে। প্রত্যেকের বারণ সত্ত্বেও তার নেওয়া এই সিদ্ধান্তর সাথে এই প্রথমবার সহমত হতে পারছে না দর্শকমহল। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী একদম প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। বর্তমানে বেশ জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছে নায়ক নায়িকার জীবন।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছিল। সেখান থেকে নিজেদেরকে মুক্ত করলেও এখনো অবধি তাদের গলার কাঁটা হয়ে বেঁধে রয়েছে সুইটি। সে পরিকল্পনা করছে কিভাবে এই রাজত্ব নিজের দখলে আনা যায়। পাশাপাশি এই সুযোগটাকে কাজে লাগিয়ে অয়ন আর মৌমিতা ইশার বুদ্ধিমত কৃষ্ণাকে নিজেদের দলে টানতে চাইছে। সমস্ত পরিচিতি একটু একটু করে পর্ণার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা সুইটির কপালে সিঁদুর দেখে প্রচন্ড রেগে যায়। সে বারবার বারণ করেছিল সিঁদুর পরতে। বলেছিল সিঁদুরটা মুছে দিতে। প্রথম দিকে কথা শুনলেই পরের দিন সকাল হতেই আবার সেই একই ঘটনা। পর্ণার এবার তার কেটে যায়। সে তখনই সুইটিকে সিঁদুরটা মুছে ফেলতে বলে। কিন্তু সুইটি কিছুতেই রাজি হতে চায় না। কারণ কিছুক্ষণ আগেই তার ঘরে এসেছিল কৃষ্ণা। সে সুইটিকে বলেছে, “আমি তোমায় আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। কিন্তু তার জন্য তোমায় আমাকে নাতি দিতে হবে। আর অনেক কষ্ট সহ্য করে এই বাড়িতেই পড়ে থাকতে হবে। আস্তে আস্তে আমি পর্ণাকে সরিয়ে দেবো আর তুমি হয়ে উঠবে এই বাড়ির বউ।”

সুইটি কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে প্রথমে কৃষ্ণাকে বলে এসব করলে পর্ণা তাকে তাড়িয়ে দেবে। কিন্তু কৃষ্ণা তাকে সাহস যোগায়। সেই সাহস নিয়ে সুইটি পর্ণাকে বলে, “আমি স্বপ্ন দেখলাম এই সিঁদুর মুছে দিতে সৃজন দাদাবাবুর অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। তাই জন্যই আমি সকাল বেলা আবার সিঁদুর পরে নিয়েছি।” এটা শুনে পর্ণা সুইটিকে টানতে টানতে নিচে নিয়ে যায়। কৃষ্ণা সেখানে সুইটির পাশে দাঁড়ায় যেটা দেখে আরও অবাক হয়ে যায় পর্ণা।

আরও পড়ুন: নিম ফুল, ফুলকি হারিয়ে দিল জগদ্ধাত্রীকে! আবার প্রথম পাঁচে কথা, সময় পরিবর্তন হতেই স্লট নিজের দখলে করল মিঠিঝোরা! রইল আজকের টিআরপি তালিকা

জেঠু বলে, এক্ষুনি জানো ওই মেয়েকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। সৃজন পর্ণাকে বলে, ওকে একটা হোমে রেখে আসতে হবে। ওকে আর এই বাড়িতে এক মুহূর্ত রাখা যাবে না। এসব শুনে কৃষ্ণা মনে মনে ভাবে, তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। এতক্ষণ ধরে সে যা প্ল্যান করল তার কিছুই কাজে দেবে না। অন্যদিকে সুইটি মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে তাকে থাকতেই হবে। এর জন্য যদি তাকে মরার অভিনয় করতে হয় তাহলে সেটাও করতে রাজি সে। কিন্তু কোন ভাবে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না সুইটি।

Back to top button