অবশেষে সুখবর! জি বাংলায় নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সকলের প্রিয় নায়িকা!

মাত্র কয়েক মাসের ব্যবধানে শেষ হয়ে যাচ্ছে টেলি পর্দার (Televison) পুরনো ধারাবাহিক গুলি। সেই জায়গায় শুরু হচ্ছে ‌ একাধিক নতুন গল্প। ‌বেশ কিছু ধারাবাহিকে নবাগতা নায়ক নায়িকাদের দেখা যাচ্ছে। আবার বেশ কিছু ধারাবাহিক পুরনো শিল্পীদের কামব্যাক করাচ্ছে। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল একটি নতুন ধারাবাহিক আসছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। যে ধারাবাহিকের (Bengali Serial) মাধ্যমে পর্দায় কামব্যাক করতে চলেছেন চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী।

সম্প্রতি স্টার জলসাতে পরপর তিনটি নতুন মেগা সিরিয়াল আসার খবর মিলেছে। ‘রোশনাই’ এবং ‘দয়ার সাগর’ ছাড়াও আরও এক নতুন ধারাবাহিক ‘উড়ান’ আসছে স্টার জলসার পর্দায়। ওদিকে দিন কয়েক আগেই জি বাংলায় চালু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী। এরপর ফের একটি নতুন ধারাবাহিক আসছে বলে খবর। যে ধারাবাহিকের নায়ক ও নায়িকা সম্প্রতি কনফার্ম করেছে চ্যানেল।

স্টুডিও সূত্রে খবর, নতুন ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা হানি বাফনাকে। অবশেষে নায়কের টেলিভিশনে ফেরার খবর আনন্দ দিল সবাইকে। তবে নায়ক হানি বাফনার বিপরীতে কাকে দেখা যেতে পারে তা কিছুদিন আগেও ঠিক করেনি চ্যানেল। নায়িকা নিয়ে সংশয় চলছিল চ্যানেল কর্তৃপক্ষের অন্দরে। অবশেষে লুক সেটের পর নতুন ধারাবাহিকের নায়িকাকে‌ কনফার্ম করেছে চ্যানেল।

কিছুদিন আগেই ধারাবাহিকের নায়িকা চরিত্রের জন্য লুকসেটে ডাকা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী
মোহনা মাইতিকে। তখন থেকেই কানাঘুষো খবর ছিল, মোহনাকে এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে কনফার্ম করা হবে। লুকসেটের পর সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। জানানো হয়েছে নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে। আর এই খবর শুনেই খুশির বাঁধ ভেঙেছে অনুরাগীদের।

চ্যানেল সূত্রে জানানো হয়েছে, নতুন ধারাবাহিকে অভিনেতা হানি বাফনার বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে।
এর আগে তাঁকে দেখা দিয়েছিল ‘গৌরী এলো’ ধারাবাহিকে। পর্দায় কামব্যাক করতে চলেছেন মোহনা। খুব শীঘ্রই অনুরাগীদের সুখবর দেবেন তিনি। হানি বাফনা ও মোহনা মাইতির জুটি দর্শক মহলে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী চ্যানেল।

Back to top button