খোকাবাবুর লুকে ধরা দিলেও মিল নেই চরিত্রে! প্রতীক সেনের নতুন ধারাবাহিক আসতেই হইচই দর্শকমহলে, দেখুন সেই প্রোমো!

Uraan New Serial in Star Jalsha: বর্তমানে বাংলা টেলিভিশনের একের পর এক নতুন ধারাবাহিকের মধ্যে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। তার কারণ বর্তমান পরিস্থিতি টেলিভিশনের মেগা সিরিয়াল গুলিকে আর বছরের পর বছর টেনে নিয়ে যাওয়ার মত অবস্থায় রাখছে না। তাই দর্শকরা বর্তমানে ভালোভাবেই জানেন যে টিআরপির তালিকায় ফলাফল ভালো না দিতে পারলে নতুন ধারাবাহিক কয়েকদিনেই বন্ধ হয়ে যাবে। আর তার প্রত্যক্ষদর্শী হয়েছেন সকলেই।

এভাবেই একের পর এক নতুন ধারাবাহিক এসেছে টিভির পর্দায় আর শেষ হয়ে গেছে কয়েক মাসে। এমন করেই স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক এসেছে কিন্তু টিভির পর্দায় জনপ্রিয়তা অর্জন করলেও টিআরপি তালিকায় সেভাবে জ্বলে উঠতে পারেনি। এবার আসা যাক স্টার জলসার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতার কথায়। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘খোকাবাবু’ থেকেই তাকে দর্শক চিনতে শুরু করেছিল। তারপর ‘মোহর’ ‘এক্কাদোক্কা’র মতো একাধিক দারুণ জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

আপনারা বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে অভিনেতা প্রতীক সেনের কথা। সোনামণি সাহার সঙ্গে তার জুটি রীতিমতো গেঁথে রয়েছে দর্শকদের মনে। কিন্তু এবার কিছুটা হলেও ছক ভাঙ্গা বা পুরনো কায়দায় ফেরাও বলা যেতে পারে অভিনেতার নতুন চরিত্র। আজই স্টার জলসার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হয়েছে প্রতীক সেনের আসন্ন নতুন ধারাবাহিক ‘উড়ানে’র একটি প্রোমো। যেখানে প্রতীক সেনের বিপরীতে রয়েছে নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস।

এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনেত্রী কাজ করলেও ছোট পর্দায় প্রধান চরিত্রে তাকেই প্রথমবার দেখতে পাবে দর্শক। তবে চমক রয়েছে আরও এক জায়গায় প্রতীক সেনের নতুন ধারাবাহিকের লুকের সাথে তার প্রথম হিট সিরিয়াল খোকাবাবুর লুকের দারুন ভাবে মিল পাবে দর্শকরা। গ্রামের ছেলে, একটু বড় চুল, সঙ্গে জিন্সে আর পাঞ্জাবি।

আরও পড়ুন: স্টার জলসার ‘দয়ার সাগর’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে ‘খেলনা বাড়ি’ খ্যাত অভিনেত্রী উৎসাহিত দর্শকমহল

তবে দর্শনে মিল থাকলেও চরিত্রে যে একেবারেই মিল নেই তা প্রথম চমকেই ধরা পড়েছে। একজন মাতালের চরিত্রেই দেখা যাচ্ছে নায়ককে। গল্প কী হতে চলেছে তা নিয়ে নেহাত রহস্য থাকলেও প্রথম চমক যে ভালই মনে ধরেছে দর্শকের তা বলাই বাহুল্য। এবার দেখার পালা প্রতীক সেনের প্রফেসর চরিত্র থেকে আবার একবার সাদামাটা চরিত্রকে ঠিক কতটা ভালোবাসা দেয় দর্শক?

Back to top button