হয় বাচ্চা নয় মা! চরম সং’ক’টে জগদ্ধাত্রীর জীবন! দিব্যা সেন-এর কবল থেকে কাঁকানকে বাঁ’চা’লো মেনন!

Jagaddhatri Today Episode: বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। কিছুদিন হলো শীর্ষস্থান হারিয়েছে এই মেগা। তাই এই মুহূর্তে ধারাবাহিকে একের পর এক টুইস্ট এনে পুনরায় ধারাবাহিকটিকে প্রথম স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধারাবাহিক কর্তৃপক্ষ। বর্তমানে জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকার। নিজেকে এবং নিজের সন্তানকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছে জ্যাস।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সব দিক একসঙ্গে সামলাতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রীকে। একদিকে ডিপার্টমেন্টের ডিউটি আরেকদিকে হতে চলা মা হিসেবে নিজের খেয়াল রাখা এবং অন্যদিকে নিজের ননদ গরিমার বৌভাত। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সে। তার মাঝে একটা চিন্তা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ডাক্তারের বলা কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না জগদ্ধাত্রী। সবার মনের এত আশা কোনভাবেই হতাশায় পরিণত করতে চায় না নায়িকা।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২৩ এপ্রিল (Jagaddhatri Today Episode 23 April)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দিব্যা জোর করে কৌশিকীর মেয়েকে সাথে করে নিয়ে যেতে চায়। কাঁকান এর নাচের দিদিমণি বাধা দিলে দিব্যা তাকেও ভয় দেখায়। সেই সময় সেখানে এসে উপস্থিত হয় মেনন। সে দিব্যা সেনকে বলে, বাড়াবাড়ি করলে এখানে গুলি করে দিতে পারে সে। মেনন তার ছোট্ট প্রিন্সেসকে কথা দিয়েছে সে আর বন্দুক ধরবে না কিন্তু বন্দুকটা সব সময় তার সাথেই থাকে। প্রয়োজন পড়লে সে সেটা চালাতেও পারে। কথাগুলো শুনে খুব ভয় পেয়ে যায় দিব্যা। এরপর কৌশিকীর সাথে কথা বলে মেনন। সবটা জানতে পেরে ভীষণ রেগে যায় কৌশিকী। সে দিব্যাকে বলে বেশি বাড়াবাড়ি করলে সে মাঠে নামতে বাধ্য হবে। কিছু না বলতে পেরে সেখান থেকে চুপ করে চলে যায় দিব্যা।
এদিকে সাধুদা জগদ্ধাত্রীকে ফোন করে তার মা হওয়ার খবরটা ডিপার্টমেন্টে না জানানোর জন্য বেশ মজা করে ভয় দেখায়। জগদ্ধাত্রীর মা হওয়ার খবর পেয়ে তারাও খুব খুশি। এরপর গরিমার বৌভাতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে জগদ্ধাত্রী। স্বয়ম্ভু এসে জগদ্ধাত্রীকে একটা সুন্দর হার পড়িয়ে দেয়। সব মিলিয়ে একেবারে লক্ষ্মী প্রতিমার মত দেখায় জগদ্ধাত্রীকে। সবাই তার খুব প্রশংসা করে। কিন্তু বেরোনোর সময় আবারও জগদ্ধাত্রীর মাথায় সেই কষ্টটা হতে থাকে। জগদ্ধাত্রীর এই অস্বাভাবিক সমস্যা দেখে স্বয়ম্ভু তাকে জিজ্ঞাসা করে, সে কি কিছু লুকোচ্ছে তার থেকে? জগদ্ধাত্রী বলে তেমন কিছুই না। মনে মনে সে বুঝতে পারে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আবারো ডাক্তারের কাছে যেতে হবে।
আরও পড়ুনঃ চাকরির প্রথম দিনেই অরুণাভর কারচুপি ধরে ফেলল শ্যামলী! দোকানদারের সাথে তার সমস্ত কথা রেকর্ড করে নিল সে!
পরের দিন সকাল হতেই ডাক্তারের কাছে চলে যায় জগদ্ধাত্রী। তার রিপোর্টগুলো পরীক্ষা করে ডাক্তার তাকে জানায়, “একটা কথা ভালো করে বুঝে নিন, আপনার এই মুহূর্তে অপারেশন করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি আর আপনার বাচ্চা কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আর যদি অপারেশনটা করেন তাহলে আপনার বাচ্চা না বাঁচলেও আপনাকে অন্তত বাঁচানো যাবে। যদি মনে করেন যে ডেলিভারির পরে অপারেশন করবেন সেটা কিন্তু সম্ভব না। ততদিন অবধি আপনি টানতে পারবেন না।” জগদ্ধাত্রী ডাক্তারকে বলে, সে ঠিক পারবে এই বাচ্চাটার জন্ম তাকে দিতেই হবে।
View this post on Instagram

