চাকরির প্রথম দিনেই অরুণাভর কা’র’চু’পি ধরে ফেলল শ্যামলী!দোকানদারের সাথে তার সমস্ত কথা রেকর্ড করে নিল সে!

Kon Gopone Mon Bhesechhe Today Episode: বুদ্ধি আর নিজের ইচ্ছে শক্তি দিয়ে সব কিছু করা সম্ভব। আর সেটাই করে দেখিয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়িকা শ্যামলী। এখন এই ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি অল্প কিছুদিনের মধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলীকে যত দেখছে তত অবাক হচ্ছে অনিকেত। একটা মেয়ে যে এত নিখুত ভাবে সব কিছু সামলে নিতে পারে সেটা হয়তো শ্যামলীকে দেখার আগে তার জানা ছিলো না। একটু একটু করে শ্যামলীর উপর ভরসা আর বিশ্বাস দুটোই বেড়ে গিয়েছে অনিকেতের। ফলস্বরূপ সে শ্যামলীকে নিজেদের ব্যবসার একটা অংশ করবে বলে ঠিক করে ফেলেছে। তাকে আবার তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে বেশি সমস্যায় পড়েছে অরুণাভ আর তৃষা।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৩ এপ্রিল (Kon Gopone Mon Bhesechhe Today Episode 23 April)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শ্যামলীকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার ধুম দেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না অপরাজিতা। সে তার স্বামীকে বলে, “একটা ঠক জোচ্চোর প্রতারক মেয়ে আজ শুধুমাত্র উপকার করেছে বলে এত বড় উপহার পেয়ে গেল। কই তিস্তাও তো অনেক কিছু করেছে। বিপদে আপদে ছুটে এসেছে। ওই মেয়েটার জন্য তো কেউ ভাবছে না! আমি এই আদিখ্যেতা আর মেনে নিতে পারছি না।” তার মনে অপলা এমন ভাবেই বিষ ঢেলে দিয়েছে যে তার পক্ষে শ্যামলীকে কোনভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।
এরপর শ্যামলীকে অফিসে নিয়ে আসে অনিকেত। প্রথম দিন শ্যামলীকে সমস্তটা ভালো করে বুঝে শুনে নিয়ে বলে। এদিকে অরুণাভ আর তৃষা বলে, শ্যামলীকে কোনভাবেই ফাইন্যান্স এর দিকটা দেখতে দেওয়া যাবে না। বাদবাকি সমস্তটাই পরিষ্কার রয়েছে। কোনো ভাবেই তাদের চুরি ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে স্টক এর ফাইল দেখতে গিয়ে শ্যামলী দেখে, সব জিনিসের দোকানদার বদলে গিয়েছে। সে ভাবে, এটা কি স্যার জানেন? অরুণাভ যে তলে তলে এতো গন্ডগোল পাকিয়েছে সেসব তো কেউই জানে না। কিন্তু প্রমাণ ছাড়া শুধু তার মুখের কথা কেউ শুনবে না। এরপর মসলার স্টক দেখার বাহানায় শ্যামলী মিহিরের সাথে কথাবার্তা বলে বুঝতে পারে অনেকদিন ধরেই কারচুপি চালাচ্ছে অরুণাভ।
আরও পড়ুনঃ বসের জন্য মায়ের হাতে চড় খেলো রাই, চাকরি জীবনে ইতি টানলো সে! জানতে পেরে ক্ষমা চাইতে এলো অনির্বাণ!
এরপর শ্যামলী ইচ্ছে করে দোকানদারের কাছে মিহিরকে পাঠানোর কথা বললে অরুণাভ সেখানে বাধা দেয়, আর বলে সে নিজেই যাবে। সেখান থেকে শ্যামলী বুঝতে পেরে যায় অরুনাভ ওই দোকানদারের সাথে লেনদেনের কথা বলার জন্য নিজে যেতে চাইছে। এরপর তার পিছু নিয়ে আসল জায়গায় পৌঁছে যায় শ্যামলী আর মিহির। সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দোকানদারের সাথে অরুণাভর সমস্ত কথা শুনে ফেলে শ্যামলী। অরুণাভ দোকানদারকে বলে, “এখন সব ঠিকঠাক মাল দেবে। ওজনে কম দেওয়ার বিষয়টা এখন কিছুদিন বন্ধ থাকবে পরে আমি সব পুষিয়ে দোবো।” শ্যামলী বুঝতে পেরে যায় সে যেটা সন্দেহ করছে সেটা একেবারে ঠিক।
View this post on Instagram

