‘সন্দীপ্তা ভালো আছে থাক…’, পুরোনো সম্পর্কের স্মৃতিচারণ প্রিয়াঙ্কাপতি রাহুল ব্যানার্জির!

Sandipta Sen & Rahul Banerjee: টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি (Rahul Banarjee)। একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমনে দাগ কেটেছেন তিনি। তবে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতেই থাকে। বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রী সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। মাঝে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) সঙ্গে বিচ্ছেদ হয় রাহুলের। যদিও পরে সে সম্পর্ক আবার জোড়া লেগেছে। তারমধ্যেই এক সময়ের প্রেমিকা অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) সম্পর্কে মুখ খুললেন রাহুল।

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি তাঁর জনপ্রিয়তা অক্ষুণ্ন রেখেছেন পর্দায় দক্ষ অভিনয়ের মাধ্যমে। বর্তমানেও তার নিত্যনতুন কাজ মন জয় করে নেয় সবার। তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাকুটি চলতেই থাকে। তার মধ্যে অবশ্যই নাম ওঠে অভিনেতা রাহুল ব্যানার্জির। অতীতে অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে নাম জড়িয়ে ছিল তাঁর ।

গত বছর বিয়ে সেরেছেন সন্দীপ্তা। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রীর। তবে বিয়ের পর থেকে অতীতের বন্ধু রাহুলের সঙ্গে যোগাযোগ নেই তার। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন একটি দিক তুলে ধরেছেন অভিনেতা রাহুল ব্যানার্জি। এক সময় রাহুল ও সন্দীপ্তা ভালো বন্ধু হলেও আজ একে অপরের সঙ্গে যোগাযোগ নেই!

রাহুল অবলীলায় জানান, একটা সময় খুব কাছের বন্ধু ছিলেন সন্দীপ্তা। তবে অভিনেত্রীর বিয়ের দিন তারকাদের সমাবেশ ঘটলেও সেখানে দেখা যায়নি অভিনেতা রাহুলকে। সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেত্রীর বিয়ের সময় এখানে ছিলেন না তিনি। তাই কার্যত আড়ালেই রয়ে গিয়েছেন সন্দীপ্তার বিয়ের দিন।

আরও পড়ুনঃ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী! চারিদিকে পড়ে গেল শোরগোল!

অন্যদিকে অভিনেত্রী রূকমা রায়ের সঙ্গে জড়িত চর্চা সম্পর্কে অভিনেতা বলেন, ‘আমার আজও অবাক লাগে বিষয়টি ভাবতে।‌ রূকমা আমার খুব ভালো বন্ধু। আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বন্ডিংটা কোনদিনও নষ্ট হবে না, এতটাই শক্তপোক্ত আমাদের বন্ধুত্ব। আমরা এখনো মিম ভিডিও শেয়ার করি একে অপরকে। সেই বন্ধুত্বটা নিয়ে জলঘোলা দেখলে খুবই অবাক লাগে।’

Back to top button