‘মিঠিঝোরা’ তুলকালাম! রাইয়ের হাত দিয়ে স’র্ব’না’শ নেমে আসবে অনির্বাণের জীবনে! নতুন প্রোমো দেখে চোখ কপালে উঠল সবার
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকের গল্পটি প্রথম থেকেই দর্শকমহলের চর্চার কেন্দ্রবিন্দু ছিল।
প্রাথমিকভাবে ধারাবাহিকের টিআরপি কিছুটা কম হলেও, নতুন নায়ক আসার পর থেকে ‘মিঠিঝোরা’ জনপ্রিয়তার তালিকায় ক্রমাগত উপরের দিকে উঠছে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে রাইয়ের হাত দিয়ে এবার সর্বনাশ নেমে আসবে অনির্বাণের জীবনে।
মিঠিঝোরা ধারাবাহিককে প্রাথমিক ভাবে রাইয়ের নায়ক ছিল শৌর্য্য। তবে, গল্প এমন দিকে মোড় নিয়েছে যে, শৌর্য্য এখন রাইয়ের বোনের স্বামী। শৌর্য্যের থেকে এখন অনেক দূরে থাকে রাই। পারিবারিক অশান্তি, টানাপোড়েনের মাঝে নতুন চাকরিতে জয়েন করেছে রাইপূর্ণা। অফিসের বস অনির্বাণ। বলাই বাহুল্য তিনি রাইয়ের নায়ক। ধীরে ধীরে রাই এবং অনির্বাণ একে অপরের কাছাকাছি আসছে এমনটাই দেখা যাচ্ছে।
তবে এমন একটি ঘটনা ঘটতে চলেছে ধারাবাহিকে যেখানে অনির্বাণের জীবনে সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে রাই। নাহ, জেনে বুঝে অনির্বাণের ক্ষতি করছে না সে। বরং অনির্বাণের ক্ষতি করতে রাইকে ঢাল বানাচ্ছে অনির্বাণের বন্ধু! সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে জি বাংলা। ধারাবাহিকের আগামী পর্বে যে দুর্দান্ত চমক আসতে চলেছে তার আভাস মিলছে নতুন প্রোমোর মাধ্যমে।
প্রোমোতে দেখা যাচ্ছে, অনির্বাণ তার বন্ধুকে বলছে তড়িঘড়ি দুই লক্ষ টাকা জমা করে দিতে। না হলে কোম্পানি শোকজ হয়ে যাবে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে রাই। অনির্বানের বন্ধু তখন বলে, টাকা সে অনেক আগেই হাওয়া করে দিয়েছে। আর দোষ চাপানোর জন্য একজনকে পেয়েও গেছে। এই বলে সে রাই-এর দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে।
আরও পড়ুন: সবার সব চক্রান্ত ধরে ফেললো পর্ণা! নাটক করতে গিয়ে নিজেই ফেঁসে গেল সুইটি!
এরপরে দেখা যায় কেবিনের বাইরে একটি টাকার খাম এনে অনির্বাণের বন্ধুর হাতে দিচ্ছে রাই। টাকার খামটা তুলে দিয়ে রাই বলে, “এই নিন স্যার আপনার কেবিন থেকে টাকার খামটা নিয়ে এসেছি।” অনির্বাণের বন্ধু রাইয়ের দিকে তাকিয়ে তখন মুচকি হাসতে থাকে, থ্যাংক ইউ বলে। আর মনে মনে বলতে থাকে, তুমি ভাবতেও পারছো না রাই, তোমার হাত দিয়ে অনির্বাণের কত বড় সর্বনাশ হতে চলেছে।
View this post on Instagram

