মহার্ঘ্যকে নিজের বর বললো ঝোরা! তবে কি ঝোরা মেনে নিল মহার্ঘ্যকে আর স্রোত আউট? নতুন ভিডিও সামনে আসতেই অবাক ভক্তরা

স্টার জলসায় কিছুদিন আগে শুরু হয়েছে লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক ‘বালিঝর’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায়, ইন্দ্রাশিষ রায় এবং অভিনেত্রী তৃণা সাহাকে। শুরুর থেকেই এখানে দেখা গেছে একটি ত্রিকোণ প্রেমের গল্প। নায়িকা ঝোরা তার কলেজের বন্ধু স্রোতকে ভালোবাসে আর স্রোতও ঝোরাকেই পছন্দ করে। কিন্তু ঝোরার বাবা চায় তার মেয়ের সাথে মহার্ঘ্যর বিয়ে দিতে। মহার্ঘ্যও ঝোরাকে পছন্দ করে। কিন্তু ঝোরা কিছুতেই মহার্ঘ্যকে বিয়ে করতে চায় না। সে তার বাবাকে অনেক করে বোঝানোর পরেও তার বাবা স্রোতের সাথে কিছুতেই তার বিয়ে দেবেন না।

Balijhor - Disney+ Hotstar
সেই অনুযায়ী ধারাবাহিকে সম্প্রতি দেখানো হচ্ছে ঝোরা এবং মহার্ঘ্যর বিয়ের প্রস্তুতি চলছে। উল্টোদিকে পলি ঝোরাকে বিয়ের দিন পালিয়ে স্রোতের বাড়ি চলে যেতে সাহায্য করবে বলেছে। যেহেতু ঝোরার বাবার বলার পর মহার্ঘ্যকে ঝোরা বার বার অনুরোধ করেছিল বিয়েটা না করতে তাও সে বিয়েটা করতে রাজি হয়। সে ঝোরাকে জানায় যে তার বাবা তাকে ছোট থেকে বড় করেছে তাই সে কখনোই তার বাবাকে মুখের উপর বলতে পারবে না যে সে ঝোরাকে বিয়ে করবে না। তার জন্য ঝোরা মহার্ঘ্যকে অনেক খারাপ খারাপ কথা শোনায় কিন্তু এবার দেখা গেল ঝোরা নিজেই মহার্ঘ্যকে তার বর বলছে হাসিখুশি মেজাজে।

Balijhor - Disney+ Hotstar
প্রসঙ্গত, ঝোরা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রীর তৃণা সাহা যিনি এর আগে বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ সব জায়গাতেই এখন তৃণা জনপ্রিয় নাম। তার সাথে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোই সক্রিয়। প্রায় সময় নিজের নানা রকম ছবি এবং ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন। যা ভক্তদের দ্বারা প্রশংসিত হয়। উল্টো দিকে মহার্ঘ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায়কে। তিনিও বাংলা ছোটপর্দার বেশ জনপ্রিয় একজন অভিনেতা, যাকে এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শক। কিছুদিন আগে স্টার জলসায় তারা দুজন একসাথে অভিনয় করেছেন।

Watch Balijhor All Latest Episodes on Disney+ Hotstar
তাই তাদের ভক্তরা প্রথম থেকেই চাইছিল যে আরো একবার যেন তারা তৃণা এবং কৌশিকেরই জুটি দেখতে পায় কিন্তু ধারাবাহিক শুরুর পর থেকে মনে হয়েছিল ইন্দ্রাশিষের সঙ্গেই তৃণাকে জুটি বাঁধতে দেখা যাবে। তবে কি সেটাই সত্যি হলো! ঝোরা কি নিজের ইচ্ছাতেই মহার্ঘ্যকে বিয়ে করতে রাজি হল? না এমন কিছুই নয় আসলে তৃণা এবং কৌশিক নিজেদের সিরিয়ালের জামা কাপড়েই একটি রিল ভিডিও করেছেন আর যেটা তৃণা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যে গানটি চলছে সেটি দেব এবং শ্রাবন্তী অভিনীত জনপ্রিয় ছবি ‘শুধু তোমারই জন্য’র গান ‘দেখতে বর বর’। আর সেই রিল ভিডিওটি দেখে অনেকে মজা করে লিখেছে তাহলে নিজের মতেই বিয়ে করল ঝোরা!

Back to top button