‘মো’টা তকমা দিয়ে সিরিয়াল থেকে বা’দ দেওয়া হচ্ছে…’, ইন্ডাস্ট্রিতে ব’ডি শে’মিং’য়ের অ’ভি’যোগে বি’স্ফো’র’ক অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। ২০১৪ সালে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘রাজযোটক’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অনামিকা। প্রথম ধারাবাহিকেই সাবলীল ও চোখ ধাঁধানো অভিনয় করে নজরে এসেছিলেন তিনি। প্রধান চরিত্রে অভিনয় করেও হঠাৎ টেলিভিশন থেকে সরে গেলেন অনামিকা। আর তার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর অভিযোগ।
রাজযোটক ধারাবাহিকে বনির চরিত্রে অভিনয়ের পর আরো বেশ কিছু ধারাবাহিকের কাজ আসে অনামিকা ঝুলিতে। ফুলমণি, এখানে আকাশ নীল, সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয় বড় পর্দাতেও নাম লিখিয়েছেন অনামিকা। ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে দেখা গিয়েছিল অনামিকা চক্রবর্তীকে। আরও পড়ুনঃ চুপিসারে মুম্বই উড়ে গিয়েছিলেন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু! প্রথম খোলসা করলেন মায়ানগরী যাওয়ার আসল কারণ
![]()
একাধিক মুখ্য চরিত্রে অভিনয়ের পরেও কেন আজ টেলিভিশন থেকে আড়ালে রয়েছেন তিনি? সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অনামিকা। তিনি জানান, তাকে এখন সমস্ত কাজ থেকে বাতিল করা হচ্ছে। যার কারন হিসেবে দেখানো হচ্ছে অভিনেত্রীর ওজন বৃদ্ধি।
অভিনেত্রী এও বলেন, প্রায় সব জায়গা থেকে তাকে বলা হচ্ছে, তিনি নাকি মোটা হয়ে গেছেন, তাই তাঁকে পর্দায় আর দেখতে ভাল লাগবে না। অনামিকা বলেন, সকলের এটাই বিশ্বাস যে, অভিনেত্রী মানেই হতে হবে স্লিম ও সুন্দরী। সবাই এটাই বিশ্বাস করে, সর্বোপরি এই বিশ্বাসকে বদলাতেও চায় না। আরও পড়ুনঃ এক বিন্দু শান্তি নেই! ফের নতুন বিপদের সামনে পর্ণা! পর্ণার অগোচরে সৃজনের সাথে বিয়ে হচ্ছে অন্য কারোর!

গত বছর মনের মানুষের হাত ধরেছেন অনামিকা। উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। তবে অভিনেত্রীকে ওজন বৃদ্ধির অজুহাত দেখিয়ে যেভাবে কাজ থেকে সরিয়ে রাখা হচ্ছে, তাতে আর্থিক অবস্থা প্রশ্নের মুখে অনামিকার। অভিনেত্রী এও বলেন, “এখন ভীষণ আফশোস হয়, কেন পড়াশোনাটা শেষ করিনি। আপনি যতই মেধাবী হন না কেন, ওই কাগজটা ভীষণ জরুরি।”

