সিঁদুর মুছতেই পঞ্চমী মাথা ফাটিয়ে সিঁথি রাঙিয়ে নিল! এবার টিআরপি টপার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, বলছে দর্শক

কিছু মাস আগে শুরু হয়েছে স্টার জলসায় একটি অতি অলৌকিক ধারাবাহিক ‘পঞ্চমী’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্তকে। শুরুর প্রথমদিকে টিআরপি তালিকায় ভালো ফল করেছিল এই ধারাবাহিক। কিন্তু এখন আবার অনেকটাই নেমে গেছে তালিকাতে। তাই ধারাবাহিক নির্মাতারা আবার একবার পঞ্চমীকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ধারাবাহিকের গল্পে প্রথমে দেখানো হয়েছে নায়িকা পঞ্চমী একজন ইচ্ছাধারী নাগিনী। সে মানুষদের মধ্যে বড় হয়ে ওঠার ফলে সে তার আসল পরিচয় জানতো না।
তারপর তাকে গ্রামের বাজে লোকেদের হাত থেকে বাঁচাতে নায়ক কিঞ্জল বিয়ে করে এবং কিঞ্জলের মা তাকে তাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু ছেলের বউ হিসাবে মেনে নেয় না। তাকে বাড়িতে নিয়ে আসে তার কারণ কিঞ্জলের সাপে বিপদ আর পঞ্চমী সাপেদের কথা বুঝতে পারতো তাই। কিন্তু উল্টোদিকে পঞ্চমীকে নাগ মাতারা বলেছে যে কিঞ্জল হল তার মা অর্থাৎ নাগ রানীর খুনি। কিন্তু পঞ্চমী কিছুতেই এটা মেনে নিতে পারে নি। তাই সে কিঞ্জলকে মারার বদলে তাকে বিপদ থেকে রক্ষা করেছে।
তাই এক নাগ মাতা এবং চিত্রা অর্থাৎ কালনাগিনী কিঞ্জলকে মারতে ছদ্মবেশে এসেছে। আর কিঞ্জলের মা তার সাথে চিত্রার বিয়ে ঠিক করেছে। বর্তমানে দেখানো হয়েছে পঞ্চমীর অনেক চেষ্টা করার পরেও কিঞ্জল চিত্রাকে বিয়ে করেছে। চিত্রার এক গুরুদেব এসে কিঞ্জলকে বস করেই এই বিয়ে করতে বাধ্য করেছে নাহলে চিত্রার সিঁথিতে সিঁদুর দেওয়ার আগে সে পঞ্চমীর সিঁথিতে সিঁদুর দেয়। এবং বিয়ের পর বাড়িতে আসার পর কিঞ্জল আর পঞ্চামীকে কাছাকাছি দেখে কিঞ্জলের মা তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু কিঞ্জল কিছুতেই পঞ্চামীকে যেতে দিতে চায় না এবং পঞ্চমী নিজেও কিঞ্জলকে বিপদে ফেলে যেতে চায় না।
আসন্ন পর্বে দেখা যাবে কিঞ্জলের মা যেমন পঞ্চমীকে বিয়ের আগে বলেছিল যে চিত্রার সিঁথিতে যখনই কিঞ্জল সিঁদুর দেবে তখনই পঞ্চমীকে তার সিঁথির সিন্দুর মুছে ফেলতে হবে তেমন করে সবাই মিলে জোর করে তার সিঁদুর মুছিয়ে ফেললে সে নিজের মাথা ফাটিয়ে সিঁথি রাঙিয়ে নেয়। আর সে বলে যতবার তার এই রক্ত ধুয়ে দেওয়া হবে সে আবার নিজের মাথা ফাটিয়ে ফেলবে। এই দেখে পঞ্চমী ধারাবাহিক নিয়ে মজায় মেতেছে নেটিজেনরা। অনেকে বলছে এবার পঞ্চমীর দুঃখ আর মাথা ফাটিয়ে সিঁদুর পড়া দেখে লোকজন মুগ্ধ হয়ে যাবে। আর আবার একবার টিআরপি তালিকায় ভালো ফল করবে।
এই নিয়ে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন আর তাদের মধ্যেই একজন লিখেছেন,”আজকের আগামী পর্বে,,পঞ্চমীতে বাড়ির সবাই মিলে পঞ্চমীর সিঁথির সিঁদুর জল দিয়ে মুছে দিলে,পঞ্চমী নিজের মাথায় আঘাত করে রক্তে রাঙিয়ে নেয় নিজের সিঁথি পঞ্চমী কিঞ্জলের মাকে বলে- আপনারা যতবারই সিঁথির সিঁদুর কিংবা আমার সিঁথি থেকে রক্ত মুছবেন ততবার আমি নিজেকে আঘাত করে রক্তে রাঙিয়ে দেবো নিজের সিঁথি এইরকম এপিসোড হলে খুব শীঘ্রই মা কাকিমাদের মন জয় করে নেবে পঞ্চমী আবারো,, টিআরপি অডিয়েন্স এগুলোই বেশি পছন্দ করে।”

