মহাবিপদে রাই! স্রোতের বি’প’দে পাশে দাঁড়ানোর বদলে বস অনির্বাণের ডাকে আটকে পড়লো সে! এবার কি স্রোতও ভুল বুঝবে রাইকে?

Mithijhora Today Episode 14 April: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি তিন বোনের গল্প কেন্দ্র করে শুরু হয়েছিল। কিন্তু গল্প যত এগিয়েছে, অবিশ্বাস, ভুল বোঝাবুঝি, আর তিক্ত সম্পর্কের ফসল হয়ে উঠেছে মিঠিঝোরা (Mithijhora Today Episode)। ধারাবাহিক নিয়ে দর্শক মহলে নানান প্রতিক্রিয়া। এর আগে নীলুর চোখে ছোট হয়েছিল রাই। গল্প এমন পথে এগোচ্ছে, এবার কি তবে স্রোতের চোখেও খারাপ হয়ে যাবে তার দিদিভাই?
ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, কলেজে প্রফেসর সার্থকের অপমানে বিরক্ত হয়ে উঠেছে স্রোত। সে আর ওই কলেজ যেতে চায় না। অপমান যন্ত্রণায় রাতে কাঁদতে থাকা স্রোত তার দিদিভাইকে জানায়, কিভাবে সে কলেজে অপমানিত হয়েছে। সার্থক স্যার কিভাবে স্রোতকে কলেজ থেকে বিতাড়িত করতে উঠেপড়ে লেগেছে। সবটা শুনে ভরসা দেয় রাই।
বোনের পাশে দাঁড়িয়ে তার সমস্যা সমাধান করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছিল বড় দিদি রাইপূর্ণা। কিন্তু অফিসের কাজে আবারও আটকে পড়ল রাই। সদ্য অফিসে জয়েন করেছে সে। বসের সেক্রেটারি পদে চাকরি পেয়েছে রাই। বসের কথা অমান্য করা তাঁর পক্ষে অসাধ্য। এই চাকরিটা পরিবারের জন্য জরুরী। তাই সব ভুলে মনপ্রাণ দিয়ে কাজ করে চলেছে রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ১৪ এপ্রিল (Mithijhora Today Episode 14 April)
বোন নীলুর হাতে প্রেমিক সৌর্য্যকে তুলে দিয়েও এক বিন্দু ভালোবাসা, সম্মান পায়নি রাই। বরফ পরিবার-সহ সবার চোখেই অজান্তে শত্রু হয়ে উঠেছে সে। রাইয়ের জীবনের কঠিন দিনগুলিতে একমাত্র পাশে ছিল তার ছোট বোন স্রোত আর বৌমনি। এবার সেই স্রোত বিপদের মুখে। না গিয়ে অন্যায় করতে পারবে না রাই। এদিকে পরিস্থিতি এমনই, যে বসের ডাকে আটকে পড়তে হচ্ছে তাকে।
আরও পড়ুনঃ নিজের মেয়ের অসম্মান মেনে নিল না পর্ণা, কৃষ্ণার নিচ মানসিকতার যোগ্য জবাব দিল সে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, একদিকে স্রোত ফোন করে তার দিদিভাইকে ডাকছে। অন্য দিকে বস অনির্বাণ রাইকে কেবিনে ডাকছে জরুরী ফাইল নিয়ে। এমন পরিস্থিতিতে দোটানায় পড়ে যায় রাই। কি করবে সে? কিভাবে যাবে স্রোতের কলেজে? রাই যদি না যায়, তাহলে স্রোতের চোখে হয়তো খারাপ হয়ে যাবে সে! নীলুর পর স্রোত ভুল বুঝবে তারপর বড় দিদিকে! পরিস্থিতির দোটানায় পড়ে এবার কী করবে ‘মিঠিঝোরা’ (Mithijhora) নায়িকা?
View this post on Instagram

