দীপাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজের স্ত্রী বলল সূর্য! আবার রুপাকেও নিজের মেয়ে বলে স্বীকার করল! অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্ব দেখতে উৎসাহী দর্শক

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘অনুরাগের ছোঁয়া’। যেটি নতুন বছর পরার সাথে সাথেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। সূর্য দীপার জুটির সাথে সাথে তাদের দুই মেয়ে সোনা এবং রুপাকে খুবই পছন্দ করে দর্শক। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। কিছুদিন আগেই একটি প্রোমো এই ধারাবাহিকের সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল সূর্য দীপাকে অ্যারেস্ট করাচ্ছে সোনাকে কিডন্যাপ করার জন্য। আর এবার সেই প্রোমো এপিসোডই চলছে ধারাবাহিকে।
প্রসঙ্গত এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে সূর্য দীপা সোনা রুপা এবং সূর্যর পুরো পরিবার সাথে মিশকা সকলেই দার্জিলিঙে বেড়াতে গেছে। আর সেখানে গিয়ে সূর্যর সাথে দীপার দেখা হয়েছে এবং প্রথমে সূর্য দার্জিলিং থেকে চলে আসতে চাইলে পরে সে আবার সেখানে থাকতে রাজি হয়। তবে বারবার সোনা দীপার সঙ্গে দেখা করার বায়না করছে যেটা সূর্য একেবারেই পছন্দ করছে না উল্টোদিকে মিশকাও সূর্যকে ভুল বুঝিয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটি পর্বে দেখা গেছে সোনা তার ফুল মাকে খুঁজতে বাইরে বেরিয়ে গেছে। আর মিশকা চক্রান্ত করেছে সোনাকে কিডন্যাপ করার।
আগের পর্বে দেখা গেছে দীপার মতো সোয়েটার পড়া একটি মেয়েকে দিয়ে সোনাকে কিডন্যাপ করিয়েছে মিশকা। আর সূর্যর মনের মধ্যে সে সোনাকে কিডন্যাপ করার জন্য দীপাকে নিয়ে সন্দেহ জাগিয়েছে। আর তাকে জোর করে পুলিশ আনতে বাধ্য করিয়েছে।
আবার উল্টো দিকে যখন সোনাকে সেই বদমাইশ লোক গুলো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন রুপা সেটা দেখেছে এবং সেই গাড়ির নাম্বারটাও খেয়াল করেছে। আজকের পর্বে দেখা যাবে সূর্য এবং মিশকা পুলিশ নিয়ে দীপার কাছে এসেছে।

এবং দীপা বারবার বলা সত্ত্বেও সে কিছুতেই বিশ্বাস করছে না যে সোনা তার কাছে নেই। উল্টোদিকে সে বারবার দীপাকে বলছে যে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে শেষে যখন দীপা স্বীকার করেনি তখন তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপরেই রুপা লাবণ্য সেনগুপ্তকে ফোন করে সব খবর জানায় এবং লাবণ্য পুলিশ স্টেশনে গিয়ে দীপাকে ছাড়িয়ে আনে। অন্যদিকে যখন মিশকা সেই গুন্ডা গুলোর কাছে সোনাকে নিয়ে চলে যাওয়ার কথা বলতে আসে তখন সোনা মিশকার হাতের আংটি দেখতে পায়। তবে পরবর্তী দিনে যে পর্বটি হতে চলেছে সেটা নিয়ে বেশ উৎসাহী দর্শক।

পরবর্তী দিনের পর্বে দেখানো হয়েছে, গুন্ডারা যেখানে সোনাকে কিডন্যাপ করে রেখেছে সেখানে হঠাৎ করেই দীপা এবং রুপা পৌঁছে যায়। তারপরে সেখানে পৌঁছে যায় সূর্য আর যখনই দীপাকে সেই গুন্ডা গুলো আঘাত করতে যায় সূর্য তাদেরকে বলে যে ‘দীপা আমার স্ত্রী এবং আমার দুই মেয়ের ওপর যদি কোন আঘাত লাগে তাহলে তোরা কেউ বেঁচে ফিরবি না’। এই শুনে দীপা মনে মনে ভাবতে লাগে যে এত বছর পরে ডাক্তারবাবু তাকে স্ত্রী বলে ডাকলেন এবং রুপাকে নিজের মেয়ে বলে প্রথম স্বীকার করলেন। কিন্তু উল্টোদিকে আবার দেখা যায় মিশকা সেখানে এইসব দেখে আবার চক্রান্ত করে এবং লাইট অফ করে সেখান থেকে সোনাকে নিয়ে চলে যায়। পরবর্তী দিনে কী হতে চলেছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছে দর্শকরা।


