“আমি এত কাজ বাদ দিয়েছি যে, আমার কাছে হয়তো কাজ আর আসবেনা…” মিঠাইয়ের পরেও কেন এমন বললেন তন্বী!

Tonni Laha Roy: টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। একাধিক ধারাবাহিকে অভিনয় করে তিনি পরিচিত হয়ে উঠেছেন টলি ইন্ডাস্ট্রিতে। ধারাবাহিক মিঠাই(Mithai)-তে খল চরিত্রে অভিনয় করেছিলেন তন্বী। সুপারহিট মেগাতে অভিনয়ের পর নিঃসন্দেহে অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। তারপর থেকে একাধিক কাজ বাদ দিয়েছেন অভিনেত্রী। টেলিপর্দা ছেড়ে এবার বড় পর্দায় পা রেখেছেন। আবির চট্টোপাধ্যায় (Abir Chattyapadhyay) ও মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সঙ্গে ‘আলাপ’ (Aalap) ছবিতে দেখা যাচ্ছে তাকে।
ছোটপর্দায় তার সর্বশেষ কাজ ছিল মিঠাই। এই সুপারহিট মেগায় অভিনয়ের পর অসংখ্য কাজ এসেছিল অভিনেত্রীর ঝুলিতে। তবে অধিকাংশ কাজ ফিরিয়ে দিয়েছিলেন তন্বী। খুঁজছিলেন এমন একটি চরিত্র, যা তাকে ভিন্ন ভাবে তুলে ধরতে সাহায্য করবে। নিজেকে মেলে ধরতে পারবেন অভিনেত্রী। ছোটপর্দা নয় একেবারে বড়পর্দায় পা রেখেছেন তিনি। খুশি নতুন চরিত্র নিয়ে।

অভিনেত্রী বলেন, আলাপে অভিনয় করার জন্য তাকে স্কুটি শিখতে হয়েছে। অভিনেত্রী সাইকেলে ঠিক করে ব্যালেন্স করতে পারেন না। কিন্তু সিনের জন্য স্কুটি শিখতে হয়েছে তাকে। তন্বী শেয়ার করেন, তিনি যখন শিখছিলেন, তখন আবির চ্যাটার্জি এসে মনের জোর দিয়েছে অভিনেত্রীকে। শিখে যখন তিনি পারফেক্ট শট দেন, তখন আবির ও মিমির কাছ থেকে প্রশংসা পেয়েছেন তন্বী। অভিনেত্রী বলেন তিনিও আবির ও মিমির ভক্ত। তারাই যখন প্রশংসা করেছে, মন থেকে বেশ খুশি হয়েছেন তন্বী।

জীবনে বন্ধু বলতে দিদিকে মনে করেন অভিনেত্রী। যে কথা মা বাবার সঙ্গে শেয়ার করা যায় না, সেই কথা শেয়ার হয় দিদির সঙ্গে। তবে বন্ধুত্বের সংজ্ঞা ভিন্নভাবে দেখেন তিনি। বললেন “আমাদের একটা মিঠাই গ্রুপ আছে। যেখানে সবাই অ্যাক্টিভ থাকে। সবাই যদি ফ্রী থাকে, তাহলে আমাদের দেখা হয় আড্ডা হয়”। বন্ধুত্ব রাখতে চাইলে রাখা যায়। আর না রাখতে চাইলে এড়িয়ে যাওয়া যায় এভাবেই।
আরো পড়ুন; টিআরপি কমতেই গোপনে বিয়ে সারলেন টেলি পর্দার ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক! অবাক দর্শকমহল
ছোটপর্দার কাজ নিয়ে অনীহা নেই তন্বীর। ভালো কোন চরিত্রে কাজ পেলে অবশ্যই অভিনয় করবেন বলেই জানালেন। তবে অভিনেত্রী এও বললেন, মিঠাই করার পর তিনি এত চরিত্রের অফার ফিরিয়ে দিয়েছেন, যে তার কাছে হয়তো আর কাজেই আসবে না। অনেকদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী। কানাঘুষো খবর, সিনেমার পাশাপাশি অতি শীঘ্রই টেলিভিশনের নতুন প্রজেক্টেও দেখা যাবে তাঁকে।

