এতদিন নায়িকারা মাথা ঠুকতো এবার নায়কের পালা! ড্রামা করতে ওস্তাদ ভিকি! ‘বাংলা মিডিয়াম’ দেখে নায়কের চরিত্রকে ট্রোল করছে দর্শকরা

স্টার জলসায় কয়েক মাস আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচাকে। এই জুটি দর্শকের কাছে আগেও অত্যন্ত জনপ্রিয় ছিল আবার একবার নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরে আসায় বেজায় খুশি হয়েছিল তাদের ভক্তরা। কিন্তু নতুন ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে সেভাবে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি। মাঝেমধ্যে ট্রোলিং এর সম্মুখীন হতে হয়েছে এই ধারাবাহিককে। এর আগে অবশ্য বেশিরভাগ সময় নায়িকা ইন্দিরাকেই ট্রোল হতে হয়েছে তবে এবার ট্রোল হতে হল নায়ক ভিকিকে।

সম্প্রতি গল্পে দেখানো হচ্ছে কিছুদিন আগে ভিকির ঠাম্মা বুদ্ধি করে ভিকির সাথে ইন্দিরার বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে এই বিয়ে কেউ মানতে চায়নি কিন্তু পরে হঠাৎ করেই দেখা যায় ভিকি বিয়ে টাকে মানতে শুরু করে। কিন্তু পরে বোঝা যায় নাটক করছে সে ইন্দিরাকে শিক্ষা দিতে চায়। ইন্দিরা যবে থেকে কলকাতায় ভিকিদের ইংলিশ মিডিয়াম স্কুলের পড়াতে এসেছে তবে থেকেই একের পর এক দুর্নীতি ফাঁস করে দিয়েছে। আর সে এটাও জানিয়েছে যে সে কখনোই কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না সে তার উল্টোদিকে যে খুশি থাকতে পারে।

এছাড়া সে যবে থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াতে এসেছে তবে থেকে ইন্দিরা বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা হওয়ার জন্য তাকে অপমান করেছে ভিকি এবং ভিকির দিদি সুহানা। সেই সবকিছু কাজের মাধ্যমেই জবাব দিয়েছে ইন্দিরা। তবে দুর্নীতি ফাঁস করার ফলে সেই স্কুলের অনেক বদনাম হয়েছে আর তার জন্যই এবার ভিকি প্ল্যান করেছে ইন্দিরাকে শিক্ষা দেওয়ার। তাই জন্যই সে ইন্দিরার সঙ্গে ভালো ব্যবহার করছে এবং তাকে বউ হিসাবে মেনে নিচ্ছে সকলের সামনে, সে যাতে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু উল্টোদিকে ইন্দ্রিরাও তাকে বিশ্বাস করছে না তার কথায় নেশা করিয়ে যে বিয়ে দেওয়া হয়েছে সেটাকে সে বিয়ে বলেই মানে না। কিন্তু ভিকি তো ইন্দিরাকে যেকোনো উপায়ে এটা বিশ্বাস করাবে যে ভিকি এখন ইন্দিরার প্রতি অনেক বেশি দুর্বল।

গতকালের পর্বে দেখা গেছে স্কুলে দুর্নীতির জন্য ভিকির মেজ কাকাকে অ্যারেস্ট করিয়েছে ইন্দিরা। কিন্তু তার সঙ্গে যুক্ত রয়েছে ভিকি এবং তার দিদিও। তবে ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের নাম করেনি ,শুধুমাত্র মেজ কার নাম করেছে। এরপরে অভিভাবকদের মধ্যে ছদ্মবেশে ভিকি গিয়ে ইন্দিরাকে বাচ্চাদের কিডন্যাপের জন্য অ্যারেস্ট করানোর যে চক্রান্ত করেছিল সেটাও ইন্দিরা বুঝতে পেরে গেছে। যার জন্য সে আর ভিকিদের বাড়িতে থাকতে চাই নি। আর যখন সে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইছিল তখন তাকে আটকাতে চেষ্টা করছিল ঠাম্মি এবং ভিকির বাবা তবে সে কারো কথা শোনেনি।

অবশেষে ভিকি বাড়িতে আসে এবং ইন্দিরাকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে যেতে দিতে চায় না। কিন্তু ভিকি ছদ্মবেশ থেকে শুরু করে সব চক্রান্ত ইন্দিরা বুঝে ফেলে এবং বাড়ির সকলের সামনে বলে দেয়। এবং সে বলে যে ভিকির মতো একটা মানুষের সাথে সাথে তার বিয়ে হয়েছে এটাই সে মেনে নিতে পারছে না। তারপরেই পরবর্তী পর্বে দেখানো হয় ভিকি ইন্দিরাকে আটকানোর জন্য দেওয়ালে মাথা ঠুকতে থাকে এবং তার মাথা ফেটে রক্ত বের হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই নিয়ে ভিকির চরিত্রটি দর্শকদের কাছে ট্রোলের শিকার হয়েছে। অনেকে বলছে যে এতদিন ধারাবাহিকে দেখা যেন নায়িকা মাথা ঠুকছে এবার নতুন করে নায়কের মাথা ঠোকা চালু হলো। এই নিয়ে এক নেটিজেন লিখেছে,”এতোদিন দেখেছি নায়িকা দেওয়ালে মাথা ঠুকে বেঁহুশ হয়ে যেত..আজ প্রথম দেখলাম নায়ক দেওয়ালে মাথা ঠুকে বেঁহুশ হয়ে গেছে drama queen ভিকিস্যার
#বাংলা_মিডিয়াম”।

Back to top button