‘ভগবানকে পুজো করতেও আজকাল ভয় লাগে!’, রাজনৈতিক দল নিয়ে বিস্ফোরক শ্রুতি দাস!

দেখতে দেখতে বেশ অনেকদিন হলো টেলিভিশনের (Bengali Television) পর্দা থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) রাঙা বউ (Ranga Bou)। এই ধারাবাহিকটিকে দর্শকরা ভীষণ পছন্দ করতেন। কারণ এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসকে (Shruti Das)।
যে কয়েকটি জায়গায় তিনি অভিনয় করেছেন সেই প্রতিটি প্রজেক্টে তার অভিনয় প্রশংসা পেয়েছে। প্রতিবার তার শিল্পী সত্য মুগ্ধ করেছে তার ভক্তদের। ত্রিনয়নী থেকে শুরু করে রাঙা বউ প্রতিটি ধারাবাহিকেই অসামান্য প্রতিভার পরিচয় দিতে দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী।

তার যাত্রা পথ মোটেই মসৃণ ছিল না। প্রথম থেকেই নিজের গায়ের রং এর জন্য নানা রকম ভাবে সমালোচিত হতে হয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিভাই শেষ কথা বলে। ধারাবাহিক শেষ হওয়ায় দশ দিন কাটতে না কাটতেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান অভিনেত্রী শ্রুতি দাস। এইবার এক বিতর্কিত বিষয় মুখ খুলে সাহসিকতার পরিচয় দিলেন এই অভিনেত্রী।
এই দিন এক সংবাদ মাধ্যমের সাথে খোলা মেলা আলোচনায় নিজের সাহসী দৃষ্টিভঙ্গি দর্শকদের সাথে সানন্দে ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রুতি দাস। রাজনীতি প্রসঙ্গে এক দারুণ সমালোচনায় নিজেকে নিযুক্ত করেন অভিনেত্রী। রাজনীতির চক্করে যে কত কিছু খারাপ ভাবে প্রভাবিত হচ্ছে সেই সব নিয়ে নির্দ্বিধায় মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ রোশনাই ধারাবাহিক শুরুর আগেই নায়ক নায়িকার বদল! নতুন নায়ক নায়িকা হিসেবে কাদের চিহ্নিত করলো প্রোডাকশন?
অভিনেত্রী বলেন, “আমার জেঠিমা বাড়িতে বজরঙ্গবলীর ছবি লাগিয়েছে সেই দেখে তাকে বলা হচ্ছে, ‘এই দিদির জামানায় তুই বিজেপি করছিস? ‘ আমি তো শুনে বেশ অবাক হলাম। কারণ আমিও হনুমান চল্লিশা পড়ি। তবে কি এই রাজনীতির চক্করে এখন আর পুজো পাঠও করা যাবে না?” তার এই সাহসী বক্তব্য মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের। অনেকের মনের কথা অতি সহজেই সর্বসমক্ষে বলে দিলেন তিনি।

