নতুন প্রজেক্ট নিয়ে কামব্যাক করছেন অভিনেত্রী স্বস্তিকা! খল চরিত্রে থাকছেন জনপ্রিয় টলি অভিনেতা, জানলে চমকাবেন আপনিও

টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন প্রজেক্ট আসছে। নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা অভিনেতা-অভিনেত্রীদের। একই ভাবে বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ আসছে ওয়েব পর্দাতেও (Web Series)। বর্তমানে ওয়েবসিরিজ প্রভূত জনপ্রিয়তা লাভ করছে। সিনেমা ও সিরিয়ালের পাশাপাশি ওয়েবপর্দার নতুন প্রজেক্টের দিকে চোখ থাকতে সবার।‌ টলিউডের কানাঘুষো, পর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। তার নতুন প্রজেক্ট আসছে খুব শীঘ্রই।

বর্তমানে ওয়েবসিরিজ এতটাই দর্শক মনে প্রভাব বিস্তার করেছে যে, নিত্যনতুন গল্প নিয়ে ‌ হাজির হচ্ছে ওয়েব প্লাটফর্মগুলি।সম্প্রতি নতুন একটি প্রজেক্টের খবর শোনা যাচ্ছে জনপ্রিয় ওয়েব মাধ্যম হইচইতে। নতুন একটি সিরিজ আসতে চলেছে অতি শীঘ্রই। প্রায় প্রত্যেক মাসেই হইচই দর্শকদের জন্য নতুন সিরিজ উপহার দেয়। তেমন একটি সিরিজ আসতে চলেছে মাস কয়েকের মধ্যেই।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কামব্যাক করতে চলেছেন নতুন সিরিজ নিয়ে। পর্দায় আসছে নতুন ওয়েব সিরিজ ‌’বিজয়া’।অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। পরপর প্রজেক্টর কাজ রয়েছে তাঁর হাতে। এরই মধ্যে নতুন একটি কাজ হল ‘বিজয়া’। নতুন ওয়েব সিরিজে একেবারেই চমকপ্রদ চরিত্রে দেখা যেতে চলেছে স্বস্তিকাকে।

কিছুদিন আগেই মমতা শঙ্কর, দীপঙ্কর দে এর মতো বর্ষীয়ান শিল্পীদের সঙ্গে ‘বিজয়ার পরে’ সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা। পর্দায় তার অভিনয় বরাবরই প্রশংসা পায়। এই ছবিতে স্বস্তিকার চরিত্র টি দর্শক মনে দাগ কেটেছে। তবে সিনেমার পর হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘বিজয়া’-তে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি। নতুন ওয়েব সিরিজ ‌নিয়ে ‌ আশাবাদী অভিনেত্রী।

আরো পড়ুন: “বাবা মার জন্যই বিয়ে হচ্ছে না!” দাদাগিরির মঞ্চে খোলা খুলি বললেন অভিনেত্রী পায়েল সরকার!

সূত্রের খবর, এই ওয়েবসিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের। সিরিজের খল চরিত্রে অভিনয় করবেন খ্যাতনামা শিল্পী সাহেব চট্টোপাধ্যায়। অনেকদিন পর সিরিজ এ কামব্যাক করতে চলেছেন তিনিও। এই ‘বিজয়া’ সিরিজের শুটিং চলছে কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। খুব শীঘ্রই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসবে।

Back to top button