মির্জা করেই ফ’তু’র অঙ্কুশ! ‘পয়সা নেই ওর কাছে’, সকলের সামনে অঙ্কুশের অবস্থা ফাঁস করলো ঐন্দ্রিলা!

টলিউডে (Tollywood) হারিয়ে যাচ্ছে বাণিজ্যিক ছবির দিন। তবে ফের পুরোনো ট্রেন্ড ফিরিয়ে আনার চেষ্টা করছেন টলিউড অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra)। ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি এগিয়ে চলায় বিশ্বাসী অভিনেতা। তাই যা কিছু পুরোনো সবকিছু পিছনে ফেলে মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) প্রযোজিত ও অভিনীত ছবি ‘মির্জ়া’ (Mirza)। ছবির প্রমোশনে এসে প্রযোজনা, স্টারডম থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ অকপট অভিনেতা।
এদিনের সাক্ষাৎকরে অঙ্কুশ জানান, মির্জা একটি বাণিজ্যিক ছবি। হালেফিলে বাংলায় বাণিজ্যিক ছবি দেখার প্রবণতা কমে গিয়েছে। তাই বাঙালি দর্শকদের টেস্ট বুঝে বুনেছেন গল্প। ছবিতে ঢেলেছেন দর্শকদের খাওয়ার মতো মাল মশলা। মির্জার পিছনে প্রায় গোটা জীবনের কামাইটা ঢেলে দিয়েছেন। এখন দেখার ছবিটা কতটা সফল হয়।

তবে কি বাংলা ছবির পাশে দাঁড়াতে বলবেন না অভিনেতা পরিচালক অঙ্কুশ? এ প্রসঙ্গে তিনি বলেন,”আমি এমনটায় বিশ্বাসী নই। মানুষ কষ্ট করে টাকা রোজগার করে। সবাই এমনি এমনি প্রেক্ষাগৃহে হাজার নয়শ টাকা উড়িয়ে দেয় না। তারা ভাল ছবি দেখবেন। আর আমি ভাল ছবি বানানোর চেষ্টা করেছি।”
পাশ থেকে অঙ্কুশের প্রেমিকা বলে, “আমি এতদিন ধরে দেখে এসেছি অঙ্কুশ কোনো কিছুর জন্য একশ শতাংশ কেন, তার বেশিও দিয়ে দেয়। আমিও এত বছর ধরে ওঁর সঙ্গে থাকতে থাকতে এই জিনিসটা শিখেছি। আমিও নিজেকে ভেঙেছি ছবিটার জন্য। আশা করি যে টাকা ও প্রযোজনায় ইনভেস্ট করেছে, সেইটা ওঁর কাছে তিনগুণ হয়ে ফিরে আসুক।”
আরও পড়ুনঃ ‘যান্ত্রিক দুনিয়ায় যত রিয়েল থাকা যায় তত মানুষ মনে রাখবে’, নিন্দুকদের নিয়ে একী বললেন সৌমীতৃষা!
এদিকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলিও। ছবিতে তাঁর চরিত্রটি নেগেটিভ। এই প্রথম বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন তিনি। কেমন লাগছে? উত্তরে কৌশিক গাঙ্গুলি জানান, “এই ধরণের কাজ আমার জন্য প্রথম। আমি বাণিজ্যিক ছবিতে এর আগে কাজ করিনি। দর্শককে বাণিজ্যিক ছবিতে টেনে ফিরিয়ে আনতে হবে। অঙ্কুশ আর ওয়েন্দ্রিলাকে আমার শুভেচ্ছা।”

