ঘোষণা হয়ে গেল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’র সময়! আবার একবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের কপাল পুড়লো

বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেলগুলি থেকে শুরু করে সাধারণ চ্যানেল সবগুলিতেই একের পর এক আসছেন নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক আসা মানে পুরনো কোনো একটি ধারাবাহিকের ওপর কোপ পড়বে এটা খুবই স্বাভাবিক। কোনো পুরনো ধারাবাহিক শেষ হবে আর না হলে কোন পুরনো ধারাবাহিকের স্লট পরিবর্তন হবে। কারণ নতুনকে জায়গা দিতে পুরনোকে বদলাতেই হয়। সেই সঙ্গে স্টার জলসা এবং জি বাংলা এই দুই বাংলা টেলিভিশনের চ্যানেলে বেশ কয়েক মাস ধরে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। যার ফলে বেশ কয়েকটা পুরনো ধারাবাহিক শেষ হয়ে গেছে। তেমনভাবেই স্টার জলসায় আসন্ন ধারাবাহিক গুলোর মধ্যে একটি হলো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’,যেটির স্লট ঘোষণা করে দেওয়া হলো। সেই দেখেই এই পুরোনো ধারাবাহিকের ভক্তদের মন খারাপ হয়ে গেল।

See the promo of new serial Komola O Sreeman Prithviraj | Sangbad Pratidin
প্রসঙ্গত নতুন যে ধারাবাহিক গুলি স্টার জলসায় এসেছে তার মধ্যে অন্যতম হলো ‘মেয়েবেলা’,’বালিঝড়’, ‘পঞ্চমী’,’বাংলা মিডিয়াম’ প্রভৃতি। আর এখনও যে দুটি নতুন ধারাবাহিক আসার খবর সামনে এসেছে সেগুলি হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এবং ‘রামপ্রসাদ’। বেশ অনেকদিন হয়ে গেল এই দুই ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে কিন্তু এতদিন ধরে জানা যাচ্ছিল না যে কোন সময়ে আসতে পারে এই দুই ধারাবাহিক!

সম্প্রতি ঘোষণা করে দেওয়া হলো কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের টাইম স্লট। প্রসঙ্গত চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ১৩ই মার্চ থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার স্লটে দেখতে পাওয়া যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের কাহিনী। এই ধারাবাহিকের যখন প্রথম টিজার সামনে এসেছিল তখন জানা যায়নি যে কারা মুখ্য চরিত্রে থাকতে পারে! পরে যখন প্রোমো সামনে আসে তখন দেখা যায় দুই শিশুশিল্পী এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে। আর টিজার দেখে ঠিক যেমনটা ভেবেছিল অনেকেই যে ঐতিহাসিক কাহিনী প্রেক্ষাপটে এবং যুদ্ধ বা রাজা রাজত্ব এইসব নিয়েই হতে চলেছে ধারাবাহিকটি প্রোমো সামনে আসতে সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় দিন কাটালেই চরম ক্ষতি! এই ১০ অভ্যাস জানলেই নিজেকে দূরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়া থেকে

দেখা যায় যে ইংরেজদের আমলে এক বালক এবং এক বালিকার জীবন কাহিনী নিয়েই গড়ে উঠেছে এই ধারাবাহিক। যেখানে বালিকাটি লেখাপড়া জানা শিক্ষিতা সেখানে বালকটি দুরন্ত কিন্তু সাহসী। তাদের বিয়ে হওয়ার পরেই গল্প শুরু হবে এমনটাই মনে করছেন দর্শক। হাসি,রোমাঞ্চ নিয়েই শুরু হবে এই ধারাবাহিক এমনটাই বোঝা যাচ্ছে। কিন্তু প্রোমো সামনে আসার পরে সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি এই ধারাবাহিক। তাই অনেকেই মনে করেছিল এটিকে রাতের কোনো স্লটে দেওয়া হবে এবং সাড়ে ৬ টার সময় দেওয়া হবে রামপ্রসাদকে। কিন্তু তা ভুল প্রমাণ করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আবার উল্টোদিকে সন্ধ্যে সাড়ে ৬ টার স্লটে কিছু দিন আগেই ‘আলতা ফড়িং’কে নিয়ে আসা হয়েছিল। এর আগে আলতা ফড়িং ধারাবাহিককে স্টার জলসার পর্দায় দেখা যেত সাড়ে ৭ টার সময়। কিন্তু নতুন ধারাবাহিক মেয়েবেলা আসার পরেই তাকে পরিবর্তন করে সাড়ে ৬ টায় দেওয়া হয়। এবার সেই সাড়ে ৬ টার স্লটে অন্য একটি নতুন ধারাবাহিক অর্থাৎ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ঘোষণা করা হলো। তাই স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি শেষ করে দেওয়া হবে আলতা ফড়িংকে! কিন্তু সবেমাত্র আলতাফড়িং ধারাবাহিকের মোড় ঘোরানো হয়েছে, দেখানো হয়েছে ফড়িং এর এক যমজ বোনকে।

Alta foring

তাই অনেকেই শেষ করে দেওয়ার কথাটাও মেনে নিতে পারছে না! তাই পরবর্তী দিনেই জানা যাবে যে আদেও আলতা ফড়িং ধারাবাহিকটি শেষ হচ্ছে নাকি আবার তাকে স্লট পরিবর্তন করে অন্য কোনো সময় দেওয়া হবে!

Back to top button