মাঝ রাস্তায় জ্যাকিকে উচিত শিক্ষা দিল অনিকেত! নিজেকে নির্দোষ প্রমাণ করলো শ্যামলী!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে একেবারে নতুন একটি ধারাবাহিক হচ্ছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। নতুন হলেও ইতিমধ্যেই দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এই মেগার নায়ক নায়িকার জুটিকে খুবই পছন্দ করেন ভক্তরা। এখানে দুটি ভিন্ন ভূমিকা পালন করছে ধারাবাহিকের নায়িকা শ্যামলী।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনিকেতের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই শ্যামলী সবসময় জোড়া বাড়ির প্রতিটি সদস্যর মঙ্গল চেয়ে এসেছে। সব সময় চেষ্টা করেছে ওই পরিবারের প্রত্যেকের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর। কিন্তু তারপরেও সবার কাছে বারবার খারাপ হয়েছে শ্যামলী। তার ভালোবাসা বুঝতে চাইনি কেউই। কিন্তু এইবার সে যা করল তার জন্য জোড়া বাড়ির প্রত্যেকে তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে।

জীবনে হয়তো এই প্রথমবার অনেক বড় এক বিপদের মধ্যে পড়েছে অনিকেতের বোন প্রিয়া। তাকে তার কলেজের একটা ছেলে জ্যাকি সারাক্ষণ উত্যক্ত করে। খারাপ খারাপ মন্তব্য করে, খারাপ দৃষ্টিতে তাকায় তার দিকে। প্রিয়া প্রথম থেকে বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করেছে। কিন্তু যতদিন এগিয়েছে ক্রিয়ার প্রতি এই বিরক্তিকর ব্যবহার বাড়িয়ে দিয়েছে জ্যাকি। এইবার বিষয়টা তার সহ্য সীমার বাইরে বেরিয়ে গিয়েছে।

শ্যামলী আর রোহিনী দুজন মিলে প্রিয়ার কলেজে গিয়ে জ্যাকিকে উচিত শিক্ষা দেয় যার ফলে জ্যাকি নিজে এসে প্রিয়ার কাছে ক্ষমা চায়। কিন্তু মনে মনে অন্য কিছুর পরিকল্পনা করছিল জ্যাকি। সে প্রিয়াকে না জানিয়ে তার একটা আপত্তি সূচক ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর সেটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে, প্রিয়াকে নানা রকম ভাবে ব্যবহার করার চেষ্টা করে। আর এটা শুনে শ্যামলী ঠিক করে ওই শয়তান ছেলেটাকে উচিত শিক্ষা দেবে সে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, প্রিয়ার সাথে জ্যাকি যেটা করেছে তার প্রতিশোধ নিতে জড়িয়ে পড়ে অনিকেত আর শ্যামলী। মাঝ রাস্তায় জ্যাকিকে পেয়ে তার থেকে ফোনটা ছিনিয়ে নেয় অনিকেত। আর দেখে নেই সেই ভিডিওটা যেটা লুকিয়ে লুকিয়ে করে নিয়েছিল জ্যাকি। কিন্তু সেটা ডিলিট করার আগেই ফোনটা নিয়ে পালিয়ে যায় সে। শ্যামলী চিৎকার করে অনিকেতকে ওর পেছনে ধাওয়া করতে বলে। তারা কি পারবে প্রিয়ার সম্মান রক্ষা করতে?

Back to top button