খারাপ খবর ‘সোনাতিক’ ভক্তদের জন্য! সোনামণি নয় প্রতীক এবার রোম্যান্স করবেন নতুন নায়িকার সঙ্গে, জানুন কে…

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) দর্শকদের কাছে অভিনেতা প্রতীক সেনের (Pratik Sen) জনপ্রিয়তা তুঙ্গে। বাংলা ধারাবাহিকপ্রেমীরা প্রতীক সেন বলতে অজ্ঞান। মহিলা ফ্যানবেসও নড়বড়ে নয়। নায়কের জনপ্রিয়তা টেক্কা দিতে পারে টলিউড (Tollywood) তারকাদেরও।

প্রতীককে শেষবার টেলিভিশনের (Television) পর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার (Star Jalsha)l ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka)। ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় বছর খানেক হতে চলল। প্রিয় নায়ককে আরও একবার নতুন রূপে চাতক নয়নে চেয়ে প্রতীক ভক্তরা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

Pratik Sen, Surinder films, Bengali Serial, Bengali television, Star jalsha, Nandini, সুরিন্দর ফিল্মস, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, প্রতীক সেন, স্টার জলসা

স্টার জলসার পর্দায় ফের একবার আসছে নতুন ধারাবাহিক (New Serial)। প্রতীক সেনকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিকে। তবে এবার নায়কে দেখা যাবে অন্য অবতারে। নয়া এই ধারাবাহিকে প্রতীকের চরিত্রটি রোমান্টিক হিরোর। পর্দায় এবার কার সঙ্গে রোম্যান্স করবেন অভিনেতা?

সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের আওতাধীন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। যদিও প্রতীক ভক্তরা অভিনেত্রী সোনামণি সাহাকে দেখতে চান প্রতীকের বিপরীতে। তবে নির্মাতারা যে গল্প লিখছেন তার জন্য চাই কম বয়সী নায়িকা। সোনামণি সাহা বাইশ-তেইশ বছরের চরিত্রের মানানসই হবেন না।

আরও পড়ুনঃ প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা! জনপ্রিয় নায়কের সঙ্গে অন্বেষার ঘটকালি করলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী!

স্টুডিও পাড়া সূত্রে খবর, সুরিন্দর ফিল্মসের নয়া ধারাবাহিকে প্রতীকের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে সুকন্যা চক্রবর্তীকে। টেলিভিশন জগতের পরিচিত মুখ নন সুকন্যা। পেশায় একজন মডেল তিনি। প্রতীকের হাত ধরে রুপোলি পর্দায় ডেবিউ করবেন সুকন্যা। সোনামণির পর সুকন্যার সঙ্গে জুটি বাঁধলে তা ঠিক কতটা জনপ্রিয় হতে চলেছে তা দেখতে উৎসুক দর্শকরা।

Back to top button