টিকিট ছাড়াই ডিজিটাল গেটের নিচে দিয়ে চলে গেল একটি বাচ্চা! ভিডিও সামনে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। মানুষের বিনোদন খুঁজতে এখন হাতের ছোট্ট স্মার্টফোনটা সব সময় কাজে লাগে। আর হবে নাই বা কেন এই ছোট্ট স্মার্টফোনটার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো কোনায় চলে যেতে পারেন। এমনকি যে কোন মানুষের সঙ্গে আলাপচারিতাও করতে পারেন। যার জন্য সোশ্যাল মিডিয়ায় এখন মানুষের অত্যন্ত প্রিয় একটি জায়গা। যেখানে নিত্যদিন নানা রকম ভিডিও এবং ফটো ভাইরাল হতে দেখা যায়। তবে সেই সব ভাইরাল হওয়া ভিডিও এবং ফটোর মধ্যে বেশি থাকে বাচ্চাদের অথবা পশু পাখিদের কীর্তিকলাপ। আর সেই সব দেখতে সকলেই পছন্দ করেন।

আজকাল বাচ্চাদের নানারকম কান্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় তাদের বাড়ির লোকই দিয়ে থাকেন। আর সেই সব দেখে একেবারে ভালবাসা এবং প্রশংসায় ভরিয়ে দেয় নেটিজেনরা। এমন বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যেখানে বাচ্চারা তাদের নিজের মনের মতো করে খেলা করছে অথবা দুষ্টুমি করছে। কিন্তু সেই সব দেখে আপনার একটুও রাগ হবে না উল্টে হাসতে হাসতে লুটোপুটি খাবেন। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যা দেখে রীতিমতো অবাক সকলে। আবার অনেকে সেই বাচ্চাটির দুষ্টু বুদ্ধি নিয়ে মন্তব্য করেছেন। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটির সঙ্গে তার অভিভাবক যে ছিল সেই ওই ভিডিওটি করেছে।

ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দিল্লির মেট্রো স্টেশনে একটি বাচ্চা তার মায়ের সঙ্গে যাচ্ছে। প্রথমে তার মা ডিজিটাল গেটটায় নিজের টোকেনটা ঠেকিয়ে গেটটা খুলতেই সেখান থেকে চলে গেল এরপরে বাচ্চাটা যাওয়ার আগে সে ডিজিটাল গেটের নিচে থেকে একেবারে শুয়ে পড়ে মাটিতে ঘষতে ঘষতে গেটটা পার হয়ে গেল। যা দেখে তার মা তাকে বকছে আবার হেসে ফেলেছে। উল্টোদিকে অবশ্য যিনি ক্যামেরাটা ধরে রয়েছেন যতদূর মনে হচ্ছে তিনি হলেন বাচ্চাটির বাবা তিনি ক্যামেরায় টোকেন দেখিয়ে নিজের টোকেন দিয়ে ডিজিটাল গেট খুলে আবার পার হলেন। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

এই ভিডিওটি ইউটিউবে ‘Vineet Rajjj’ বলে একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। এরই মধ্যে সেই ভিডিওটি প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে এবং ৩২ হাজারের বেশি মানুষ পছন্দ করেছে। চ্যানেলটি খুললে আপনি দেখতে পাবেন এই বাচ্চাটির আরো অনেক কীর্তিকলাপ সেখানে দেওয়া রয়েছে। মন্তব্য বক্সের মধ্যে অনেকেই এই বাচ্চাটির উদ্দেশ্যে মজার মজার কমেন্ট করেছেন।

Back to top button