পুরনো রসায়ন তরতাজা! টেলিপর্দায় ফিরছেন জুন আন্টি-অনিন্দ্য জুটি, পরকীয়া নয় এবার স্বামী স্ত্রী তাঁরা

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘শ্রীময়ী’ (Shreemoyee)। এই ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের সতীনের ভূমিকায় দেখা যায় অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে (Ushasie Chakraborty)।পর্দায় তিনি জুন আন্টির চরিত্রে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ‘শ্রীময়ী’-য়ের জুন আন্টি। সেই জুটি আবার ফিরছে পর্দায়। তবে এবার পরকীয়া নয়, বরং স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেতা সুদীপ মুখার্জী ও অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে।
জলসার খলনায়িকার চরিত্রে জনপ্রিয়তার সূত্র ধরে বিস্তর গালমন্দ খেয়েছেন ঊষসী। শ্রীময়ী এর পরে আরো বেশ কিছু ধারাবাহিককে অভিনয় করলেও, ঊষসী এখনো সবার চোখে জুন আন্টি। চরিত্রের প্রভাবটা এতটাই ছিল যে, উষসীর নাম বদলে যায় জুন আন্টিতে। শ্রীময়ীর সেই চর্চিত জুটি কিনা আবার ফিরছে পর্দায়।
![]()
টেলিপর্দার নতুন ধারাবাহিকের খবর অনেকদিন ধরেই আলোচিত হচ্ছে। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় কাম ব্যাক করছেন শন ব্যানার্জি। জলসা পর্দায় সম্প্রচারিত হতে চলে ধারাবাহিকটির নাম ‘রোশনাই’। নতুন করে আবার এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে কামব্যাক করছেন সুদীপ-ঊষসী, তথা অনিন্দ্য-জুন আন্টির রসায়ন।
লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকে নায়ক শনের বিপরীতে দেখা যাবে ‘গাঁটছড়া’ খ্যাত অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে থাকছে খ্যাতনামা কলাকুশলীরা। ধারাবাহিকে থাকছেন সাবিত্রী চ্যাটার্জী, অম্বরিশ ভট্টাচার্য, রাজন্যা মিত্র-সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। আর এই ধারাবাহিকেই খল চরিত্রে ধরা দেবেন সুদীপ ও ঊষসী।
![]()
আরও পড়ুনঃ গুঞ্জনকে চেপে ধরতেই বেরিয়ে এলো আসল সত্যি! সবটা জেনে অবাক হয়ে গেল জগদ্ধাত্রী!
প্রথম সারির এক সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি সাক্ষাৎকারে ঊষসী বলেন, “লীনাদির সঙ্গে কাজ করা আমার কাছে একটা ঘর ওয়াপসি। ছোটবেলা থেকে ওঁদের হাউসে কাজ করেছি এবং যত বার করেছি, দর্শকেরা আমার খুব প্রশংসা করেছেন। আর সুদীপের সঙ্গে কাজ খানিকটা নস্ট্যালজিয়ার মতো।”

