মিঠিঝোড়ায় বড় চমক! অফিসের কর্মচারী থেকে অনির্বাণের মনের মানুষ হয়ে উঠতে চলেছে রাই!

শুরু থেকেই একেবারে অন্যরকম একটা গল্প নিয়ে দর্শকদের মনে জায়গা তৈরি করার চেষ্টা করছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়িকা আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় একেবারে অন্যরকম। পরিবারের মেয়ে নয় বরং বড় ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করছে সে। তবে এই এত পরিশ্রমের দাম কারুর থেকেই পায়নি রাই।
তার যখন বিয়ে ঠিক হয়, তখনই নায়িকার বাবা মারা যান। এরপর গোটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাই। নিজের ভালোবাসার মানুষের সাথে নিজের বোনের বিয়ে দিয়ে দিতেও একবারও কুণ্ঠা বোধ করেনি সে। কারণ সে চেয়েছিল নিজের বোনকে সুখী দেখতে। যেহেতু রাইয়ের দাদা শারীরিক প্রতিবন্ধী তাই তার পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছে সে নিজে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সম্প্রতি একটি চাকরি পেয়েছে রাই। আর এই চাকরির মধ্যে দিয়েই নিজের মনের মানুষের সন্ধান পেয়ে গিয়েছে সে। যতদূর সম্ভব রায়ের অফিসের স্যার অনির্বাণ হতে চলেছে তার নায়ক। অনির্বাণ নিজের জীবনে অনেক কিছু হারিয়েছে এদিকে রাইও নিজের পরিবার এবং সমাজের কাছে প্রতিনিয়ত কটু কথা শুনে চলেছে। এই সব কিছু থেকে বেরিয়ে এইবার সুখের মুখ দেখতে চলেছে তারা।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, অনির্বাণ এর হাত থেকে একটা কাঁচের জিনিস পড়ে যায়। সেই নিচু হয়ে সেই কাঁচের টুকরোগুলো কুড়াতে গেলে রাই এসে বলে, অনির্বাণ এসব করতে পারবে না। হাতে লেগে যাবে। এরপর অনির্বাণের জন্য চা বানিয়ে দেয় সে। রাইকে দেখে অনির্বাণ মনে মনে বলে, যাকে সে ভালবেসে বিয়ে করেছিল সে কোনদিনও সংসার করতে চায়নি। আর রাই কত সুন্দর করে ঘর এবং বাইরে দুদিক সামলে চলেছে। চা টা খেয়ে রাই এর প্রশংসা করে অনির্বাণ। রাইও মনে মনে ভাবে, এতদিন সবাই শুধু তার দোষ ধরেছে। অনেকদিন পর আবার কেউ তার প্রশংসা করল।
আরো পড়ুন: ১২ দিন টানা হাসপাতালে লড়াই করে মারা গেলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী, দুঃখের সুর দর্শক মহলে
৮ এপ্রিল থেকে একেবারে নতুন সময় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিকটি। সোম থেকে শুক্র রাত দশটায় দর্শকরা দেখতে পাবেন মিঠি ঝোড়া। এতদিন অবধি স্টার জলসার অনুরাগের ছোঁয়ার প্রতিপক্ষ ধারাবাহিক হিসেবে সম্প্রচারিত হতো মিঠি ঝোড়া। যার ফল স্বরূপ এত ভালো প্লট হওয়া সত্বেও টিআরপিতে চমক দেখাতে পারছিল না এই মেগা। তাই এই ধারাবাহিকটিকে দর্শকমহলের কাছে আরো ভালোভাবে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতেই স্লট বদল করলো চ্যানেল কর্তৃপক্ষ।

