“আমি কিন্তু শয়তানি করে বেশ মজা পাচ্ছি” _ কেন এরম মন্তব্য অভিনেত্রী মেঘা দাঁ এর?

টেলিপর্দার (Television) ‘পিলু’ (Pilu) যার আসল নাম মেঘা দাঁ (Megha Daw)। এর আগে এই নামেই তাঁকে চিনেছে টেলিপর্দার দর্শক। কিন্তু এখন এবার তিনি ‘কথা’র হাত ধরে খলনায়িকা হয়ে উঠেছেন অভিনেত্রী মেঘা। সম্প্রতি ধারাবাহিকের স্পেশাল দোল পর্বে নায়িকা ‘কথা’ অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে গাঁজা মেসানো ঠাণ্ডাই খাইয়েছেন তিনি।

মেঘার সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তাঁর নাচ ও অন্যান্য ইভেন্টের মিষ্টি কিছু ছবি। যারা ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো দেখতেন তাঁদের কাছে পিলু, থুরি মেঘা খুবই পরিচিত মুখ। ডান্স বাংলা ডান্সের ১১তম সিজনের ফাইনালিস্ট ছিলেন মেঘা ।মসলন্দপুরের মেয়ে মেঘা কত্থকে প্রশিক্ষণ নিয়েছেন। ছোটবেলা থেকেই ভালোবাসেন নাচ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেও নাচ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। নাচকে কোনওভাবেই জীবন থেকে বাদ রাখতে চাননা মেঘা। কিন্তু সময় এর খুব অভাব মেঘার কিন্তু এক্কেবারেই ‘ল্যাদ’ খেতে রাজি নন। সময় না থাকলেও নাচের জন্য কোনও না কোনওভাবে তিনি সময় বের করেন অভিনেত্রী।

সিরিয়ালের চিত্রনাট্য় অনুযায়ী নায়ক অভি (সাহেব ভট্টাচার্য)র সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। নায়ককে না পেয়েই তাই প্রতিশোধ নিচ্ছে ম্যান্ডি (মেঘা দাঁ)।‘কথা’য় খলনায়িকা হওয়া প্রসঙ্গে মেঘা বলেন, তাঁর কাছে প্রস্তাব এসেছে, তিনি তা গ্রহণ করেছেন। নায়িকা হলে দর্শকদের ভালোবাসা জোটে, আর খলনায়িকা হলে দর্শক মারমুখী হন, একথায় বিশ্বাস করেন না মেঘা। তাঁর মতে, কাজ করতে গিয়ে এমন কোনও অভিজ্ঞতা তাঁর হয়নি,তবে ‘আমাকে দেখে অনেকে হয়ত বিতৃষ্ণা প্রকাশ করেছেন, তবে সেটাই তো আমার পুরস্কার। এতেই আমি সফল।’

আরও পড়ুন- সিঁথির সিঁদুর লুকোতে গিয়ে ধরা পড়ে গেলো বনলতা! হঠাৎ করে ভুল পাল্টে গেল বৈদেহির!

মেঘা দাঁ- আরও জানান, তাঁর জীবনে বাবা-মায়ের ভূমিকা অনেকটাই। তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন। মেঘার কথায়, তাঁর মা-ই তাঁর ম্যানেজার। তিনি কত টাকা নেবেন তাই তার মা ঠিক করে দেন।মেঘা দাঁ বলেন_’ মাকে ছাড়া এক পাও চলতে পারি না। আর বাবা না থাকলে আজ আমি এই জায়গায় আসতামই না।’

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

তবে দ্বিতীয় ধারাবাহিকেই হঠাৎ কেন খলনায়িকা হলেন? সম্প্রতি এবিষয়েই এক ইন্টারভিউ মুখ খুলেছেন মেঘা দাঁ। তিনি খুব আনন্দ সহকারে বললেন_‘আমি কিন্তু শয়তানি করে দারুণ আনন্দ পাচ্ছি। এটা তো একটা চ্যালেঞ্জ। আমি আমার প্রথম সিরিয়ালে নায়িকা ছিলাম বলে সব সিরিয়ালই নায়িকা হতে হবে, নাহলে গর্দান যাবে, এমন কোনও কাগজে তো আর সই করিনি। খলনায়িকা হওয়াটা কঠিন। আমি সাদরে সেটাকে আমন্ত্রণ জানিয়েছি।’

Back to top button