ছোটপর্দা থেকে বড় পর্দায় পা রেখেই সেঞ্চুরি টলি ডিভা সৌমীতৃষার ! অভিনেত্রী বললেন রূপকথা নয়!

অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundoo) সকলেই চেনেন এক ডাকে ‘মিঠাই’ (Mithai) নামে। কারণ তিনি টেলিভিশনের (Television) সবার প্রিয় ‘মিঠাই রানী’। কিন্তু তার গণ্ডিটা এখন আর ছোট পর্দা নয়। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে সিনেমায় পা রেখেছেন অভিনেত্রী। তার প্রথম ছবি প্রধান এখন একশো দিনের দরজায়। এই ভালোবাসা উদযাপনে খুশি অভিনেত্রী নিজেও। এই সফলতা যেন রূপকথা বলেই মনে করছেন তিনি।
টেলিভিশনের ‘মিঠাই’-কে এখনো ভুলতে পারেননি দর্শক। তার মধ্যে সৌমীতৃষা হয়ে উঠেছেন বড় পর্দার রুমি। দুটি ভিন্ন চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে অনেকটা হার্ডওয়াক লেগেছিল। যা দূর থেকে দেখলে চোখে পড়ে না। অনেকেই মনে করছেন সৌমীতৃষা সহজেই পেয়ে গিয়েছেন সাফল্য! তবে অভিনেত্রী বলেন, “দূর থেকে দেখলে মনে হয় সে পাহাড়ে চড়ছে, তবে তার পায়ের তলায় যে পেরেক পোঁতা রয়েছে, রক্ত ঝরছে, তা চোখে পড়ে না কারোরই!”
‘মিঠাই’ শেষ হয়ে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। প্রথম ছবিতে ‘প্রধান’-এ তাঁর বিপরীতে ছিল টলিউড সুপারস্টার দেব। মহানায়কের সঙ্গে বড় পর্দায় অভিষেক ‘ফেয়ারি টেল’-এর চেয়ে কম কিছু নয়। তারপর প্রেক্ষাগৃহে প্রধানের একশ দিন উদযাপন।
প্রথম সিরিয়াল হিট। তারপর প্রথম ছবিও একশ দিন সফল ভাবে প্রেক্ষাগৃহে চলছে। বর্তমানে সৌমীতৃষার কেরিয়ার গ্রাফ একেবারে উর্দ্ধমুখী। এ প্রসঙ্গে অভিনেত্রীর মত,”কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায়না। এমনিতে পাওয়া জিনিসগুলোর স্থায়িত্ব নেই জীবনে। তবে যেটা খেটে অর্জন করা হয় সেটার গুরুত্ব অন্যরকম। মানুষ ভাবে উঠছে মানে কী সহজ। তবে এই সফলতার পিছনে হার্ডওয়ার্কটা কেউ দেখে না।
আরো পড়ুন: খুব তাড়াতাড়ি কথার কাছে হারতে চলেছে জ্যাস সান্যাল! কয়েক নম্বরে পিছিয়ে কথা, আজকের টিআরপি দেখে আশঙ্কা ভক্তদের!
আগামী দিনের চরিত্র বাছার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হবেন অভিনেত্রী। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এখনো ভাবেন চরিত্রটি তাঁর মনে প্রভাব ফেলছে নাকি। তবে বড় পর্দার কাজেই উৎসাহী মিঠাই রানী। চাইছেন নতুন চরিত্রে অভিনয় করতে। দর্শকদের প্রতি কৃতজ্ঞ সৌমীতৃষা বলেন, “সবটাই আসলে মানুষের ভালোবাসা…”

