দারুন পরিবর্তন টিআরপি তালিকায়! অনেক পিছিয়ে গেল জগদ্ধাত্রী! প্রথম পাঁচে উঠে এলো কথা, জানুন কারা হল সেরার সেরা?

বর্তমানে বাংলা টেলিভিশনের(Bengali Television) প্রতিটি ধারাবাহিক এবং ননফিক্স এর ভবিষ্যৎ নির্ধারণ করে টিআরপি তালিকা(TRP List)। আর সেই টিআরপি তালিকা তে যদি কোরো ধারাবাহিক ফলাফল ভালো না করতে পারে তাহলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যা বর্তমানে সকল দর্শকরাই জেনে থাকে। তাই দর্শকমহলে জনপ্রিয়তার সাথে সাথে টিআরপি তালিকায় ভালো ফলাফল করাও অনিবার্য হয়ে উঠেছে।

আরো পড়ুন: রাই-এর হাতে খাবার খেলো অনির্বাণ! অতীত জীবনের বড় ধাক্কা একে অপরের সাথে ভাগ করে নিল তারা!

 

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের যে কটি ধারাবাহিক টিআরপি তালিকায় দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুলকি, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, গীতা এলএলবি, কথা, কোন গোপনে মন ভেসেছে প্রভৃতি। এরমধ্যে বেশিরভাগ ধারাবাহিকই জি বাংলায় সম্প্রচারিত হয়ে থাকে তাই বর্তমানে জি বাংলার ফলাফল টিআরপি তালিকায় বেশ ভালো।

স্টার জলসার অনুরাগের ছোঁয়া একটা সময়ের ভীষণ পরিমাণে হিট ধারাবাহিক ছিল। তবে সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তাও ফিকে হয়েছে। বর্তমানে মাঝেমধ্যে তাকে প্রথম পাঁচে দেখা গেলেও অধিকাংশ সময়ে শুধু স্লট উদ্ধারই করতে পারে এই ধারাবাহিক।

দীর্ঘ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে প্রতিটি জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে লাগাতার লড়াই চলে যাচ্ছে তালিকায় ভালো ফলাফলের জন্য। তাই কখনো জগদ্ধাত্রী অথবা কখনো ফুলকিকে দেখা যাচ্ছে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করতে। তবে সেই জায়গা ছেড়ে দিচ্ছে না নিম ফুলের মধু ও। যেমন গত সপ্তাহে দেখা গিয়েছে বহু সপ্তাহ পর আবার একবারে শীর্ষস্থান দখল করে নিয়েছিল ফুলকি।

এবার আসা যাক এই সপ্তাহের টিআরপি তালিকার কথায়। আবার একবার সকলকে পিছিয়ে ফেলে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ফুলকি। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং তৃতীয় স্থানে জগদ্ধাত্রী ও গীতা এলএলবি এবং চতুর্থ স্থানে কোন গোপনে মন ভেসেছে এবং পঞ্চম স্থানে কথা।

1st •• ফুলকি ৮.৪
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• জগদ্ধাত্রী / গীতা LLB ৭.৮
4th •• কোন গোপনে ৭.২
5th •• কথা ৭.০

•• Trending
ZBSSA – ৮.২
অনুরাগের ছোঁয়া – ৬.৭
বধূয়া – ৫.৫
যোগমায়া – ৪.২

Back to top button