রাই-এর হাতে খাবার খেলো অনির্বাণ! অতীত জীবনের বড় ধাক্কা একে অপরের সাথে ভাগ করে নিল তারা!

এই মুহূর্তে আরো বেশি করে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকটি। শুরুতেই নায়কের সাথে বিয়ে হয়ে যায় নায়িকার বোনের। এতদিন অবধি একাই ছিল নায়িকা। তবে এইবার রাই এর জীবনের প্রবেশ করেছে নায়ক অনির্বাণ। যার ফলে ধারাবাহিকটি দর্শকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। টিআরপিতেও চমক আনছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাপের বাড়িতে এসে নিজের দিদির নামে নিজের পরিবারের মন বিষয়ে দিতে আসে নিলু। কিন্তু এই অপমান মন বুঝে মেনে নেয়নি রাই এবং তার বৌদি। তারা দুজনেই এই অপমানের তীব্র প্রতিবাদ করে এরপর রাইয়ের কাছে অনির্বাণের ফোন আসে, আর রাই জানতে পারে চাকরিটা সে পেয়ে গিয়েছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, চাকরি পাওয়ার আনন্দে বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়ে যায়। নিলু কিছুতেই বিশ্বাস করতে পারে না তার দিদির জীবনে এমন কিছু ঘটতে পারে বলে। নিলু খবরটা শুনে তার দিদিকে জিজ্ঞেস করে, অফিসের স্যার কি অল্পবয়সী। রাই এর বুঝতে বাকি থাকে না যে তার বোন ঠিক কোন ইঙ্গিত করছে। রাই ভাবতেও পারেনা তারপর এতটা নোংরা মানসিকতা সম্পন্ন হয়ে গিয়েছে যে তার দিদির অভাব চরিত্রের উপরেও আঙুল তুলতে পারে সে। রাই এই নোংরা মন্তব্যের জন্য নিলুকে যোগ্য জবাব দেয়।

প্রথম দিন অফিস যেতে অনেকটা দেরি করে ফেলে রাই। সে অফিসে গিয়ে এই দেরি করে আসার জন্য ক্ষমা চায় অনির্বাণের কাছে। এই দেরি করার কারণ জিজ্ঞাসা করলে রাই বলে, তার বাড়িতে সবার জ্বর হয়েছে। তাই রান্না বান্না তাকেই করে আসতে হলো। যার জন্য দেরি হয়ে গেছে তার। অনির্বাণ রাইকে জিজ্ঞাসা করে সে কিছু খেয়ে এসেছে কিনা, রাই বলে সে শুধু চা বিস্কিট খেয়ে এসেছে। অনির্বাণ তখন রাইকে তার সাথে খাওয়ার আমন্ত্রণ জানায়। রাই প্রথমে একেবারেই রাজি হতে চায়নি। কিন্তু পরে সে রাজি হয়ে যায়।

আরো পড়ুন: দেওরের সঙ্গে প্রেম করছেন তিতির! দিদি নম্বর ১-এর মঞ্চে জল্পনায় সিলমোহর দিলেন নায়িকা!

এরপর রাই আর অনির্বাণ একসাথে খেতে বসে। রাই তাকে খাবার পরিবেশন করে। খেতে বসে কথা বলতে বলতে রাই তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা স্যারকে জানায়। অনির্বাণও তার অতীতের কিছু ঘটনা তাকে বলে। সে বলে, তার মা এখানে থাকে না। আর তার স্ত্রী তার বন্ধুর সাথে পরকীয়ার জড়িয়ে পরে এবং অনির্বাণকে ছেড়ে দেয়। কথা গুলো শুনে খুব খারাপ লাগে রাইয়ের। তবে এই কথোপকথন এর মধ্যে দিয়ে তারা একে অপরের অনেকটাই পরিচিত হয়ে ওঠে।

Back to top button