বয়সে ছোট, তবু মায়ের চরিত্র বা দিদির চরিত্রে সাবলীল আরাত্রিকা! অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ দর্শক

দক্ষতা থাকলে সব সম্ভব। এই দক্ষতা আর প্রতিভার জোরে বর্তমানে টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। ইতিমধ্যে যে সমস্ত প্রজেক্টে তিনি কাজ করেছেন প্রত্যেকটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। তার বয়স জানলে অনেকেই ভীড়মি খেতে পারেন। এই অল্প বয়সে অভিনেত্রী তার প্রতিভার পরিচয় দিয়ে চলেছেন।
প্রথম ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কেড়েছিলেন দর্শকদের নজরও। আর সেই জনপ্রিয়তাই তাঁকে ফিরিয়ে এনেছে নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে। আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। তাকে দর্শকরা আর আরাত্রিকা নামে যত না চেনেন তার থেকেও বেশি চিনবেন মিতুল নামে। এই অল্প বয়সেই তিনি মিতুল চরিত্রটির মধ্যে দিয়ে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন।
ছোটপর্দার এই অভিনেত্রীকে আপাতত দেখা যাচ্ছে জি বাংলায় নবাগত ধারাবাহিক ‘মিঠিঝোড়া’ (Mithijhora) র নায়িকা রাইয়ের চরিত্রে। এর আগে, ধারাবাহিক ‘খেলনাবাড়ি’-তে মিতুলের চরিত্রে দর্শকদের মনজয় করেছিলেন তিনি। বেশ কয়েক মাস আগে টিআরপি কমে যাওয়ার জন্য গল্পটিকে শেষ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই ধারাবাহিকটিও একসময়ের বেঙ্গল টপার ধারাবাহিক ছিল।
মিতুল চরিত্রটির মধ্যে দিয়ে অভিনেত্রী কখনো পুত্রবধূ কখনো বাচ্চার মা আবার কখনো দুই বড় সন্তানের বৃদ্ধ মা ইত্যাদি প্রত্যেকটি ভূমিকাই পালন করেছেন। তারে এই সাবলীল অভিনয় প্রতিবার নজর কেড়েছে ভক্তদের। এই মুহূর্তে তার নতুন ধারাবাহিকও পরিবারের বড় মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। যা তার বয়সের তুলনায় অনেকটাই কঠিন।
সাম্প্রতিক কুড়িতে পা দিয়েছে এই নায়িকা। অন ক্যামেরা তাকে দেখে কেউ বলবেন না তার বয়স এত অল্প। এই বয়সেই তাবড় তাবড় সব অভিনেত্রীদের মাত দিচ্ছেন তিনি। তাকে নিয়ে বর্তমানে নেট দুনিয়ায় চর্চা একেবারে তুঙ্গে। তার করা পোস্টগুলিকে ঘিরে ইতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলছেন দর্শকমহল। দর্শকদের ধারণা একদিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছবেন অভিনেত্রী।

