অসহায় হয়ে সৎ ছেলের কাছেই সাহায্য চাইল বৈদেহি, জগদ্ধাত্রীকে ফাঁসাতে ভয়ংকর কান্ড ঘটালো মেহেন্দি!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। একটা সময় ছিল যখন প্রতি সপ্তাহে প্রথম স্থানে দেখা যেত এই ধারাবাহিকটিকে কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে চলে এসেছে এই মেগা। এখন অনেকগুলি রহস্যের জট খুলতে ব্যস্ত ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। নিজের বুদ্ধি এবং সাহসিকতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এই অভিনেত্রী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাড়ি ফিরে এসেছে বৈদেহি মুখার্জী। আর এটা নিয়েই আরো বেশি ঘনীভূত হচ্ছে রহস্য। কারণ সে এতদিন কোথায় ছিল সেই নিয়ে কোন কিছুই বলতে চাইছে না বৈদেহি মুখার্জী। রাজনাথের জেরার মুখে পড়ে অবশেষে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। আর তারপরে ঘরে চলে আসে কৌশিকী মুখার্জী আর জগদ্ধাত্রী। তারা রাজনাথের সামনেই বৈদেহি মুখার্জী এতদিন ধরে ঠিক কি কি করেছে সেই সব বলে দেয়। যেটা শুনে কান্নায় ভেঙে পড়ে বৈদেহি মুখার্জী।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবটা সামনে চলে আসায় নিজের ভুল বুঝতে পারে বৈদেহি মুখার্জী। সে প্রচণ্ড কান্নাকাটি করতে করতে কৌশিকীকে বলে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। সেসব করতে চাইনি, তাকে ফাঁসানো হয়েছে। তখন কৌশিকী আর জগদ্ধাত্রী বলে যদি এখনও নিজেকে তিনি বাঁচাতে চান তাহলে তাদের কথা মতো কাজ করতে হবে। বৈদেহি মুখার্জী তাতে রাজি হয়ে যায়। ঠিক তখনই তাকে ফোন করে লিলিপুট। জগদ্ধাত্রী ফোনটা স্পিকারে রাখতে বলে।
লিলিপুট বৈদেহি মুখার্জীকে বলে, তারা যেটা করতে বলেছে সেটা যদি বৈদেহি মুখার্জী না করেন তাহলে তার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব কিছু পুলিশের হাতে চলে যাবে। আর সেটা যদি হয় তাহলে পরের দিন তারই সংবাদপত্রে বৈদেহি মুখার্জীর নাম প্রথম পেজে বড় বড় করে ছাপানো হবে। এরপর ফোনটা রেখে দেয় লিলিপুট। তখন সেখানে চলে আসে স্বয়ম্ভু। সে বলে তার মাকে যারা এভাবে ফাঁসিয়েছে তাদেরকে সে কোনদিনও ক্ষমা করবে না। নিজের সৎ ছেলে হয়েও স্বয়ম্ভুর এই ভালোবাসা এবার আর ফিরিয়ে দিতে পারে না বৈদেহি মুখার্জী। তারপরে ধুমধাম করে শুরু হয় দোল উৎসব।
আরো পড়ুন: অনেক বড় সিদ্ধান্ত নিলো লাবু! রোহিতের কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো শালিনীর!
এই দোল উৎসবে পরিবারের প্রত্যেকের সবাই খুব আনন্দ করতে থাকে। তারা অনেক রকম খেলা খেলে। একে অপরের গালে আবির দেয়। আর এই ফাকে লিলিপুট জগদ্ধাত্রীকে স্যুট করার জন্য কয়েকটা লোককে সেখানে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। এদিকে মেহেন্দি জগদ্ধাত্রীর নাম করে একটি ছেলেকে কতগুলো মাদকদ্রব্য মেশানো শরবত সবার জন্য নিয়ে যেতে বলে। বোঝাই যাচ্ছে দিব্যা সেনের এই প্ল্যানে সবাই জড়িত। সিকিউরিটি গার্ডরা সবাই মাদক জাতীয় দ্রব্য মেশানো শরবত খেয়ে নেয়। আর এদিকে জগদ্ধাত্রী অত্যন্ত সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে চারিদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে।

