খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা রাখতে চলেছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা! নিজেই জানালেন অভিনেতার স্ত্রী

দেখতে দেখতে পেরিয়ে গেল দুটো বছর। বাংলার চলচ্চিত্র জগত ছেড়ে বিদায় নিয়েছেন এক উজ্জ্বল তারকা। মারা গিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। আজ থেকে ঠিক দুই বছর আগে অর্থাৎ ২০২২ সালের ২৪ মার্চ না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তিনি চলে গেলেও ইহ লোকে একলা থেকে যান তাঁর স্ত্রী এবং কন্যা।
তার মৃত্যু এক অদ্ভুত শূন্যতা সৃষ্টি করেছিল তার পরিবার তথা গোটা অভিনয় জগতে। এই মুহূর্তে তার পরিবারকে দেখে রাখার আর কেউ নেই। তাই বলাই বাহুল্য একা হাতেই সংযুক্তা সামলাচ্ছেন তাঁর সংসার ও মেয়ে ডলকে। যদিও সংযুক্তা ও ডল কোনও সময়ই মনে করেন না যে অভি (অভিষেক চট্টোপাধ্যায়) তাঁদের সঙ্গে নেই। তারা সব সময় অভিনেতাকে নিজেদের একটা অংশ বলে ভাবেন। মা-মেয়ের এটা বিশ্বাস তাঁদের সঙ্গেই রয়েছেন অভিষেক। আর এভাবেই নিজের মনের জোর ধরে রেখেছেন তার স্ত্রী।
অভিনেতার স্ত্রীর থেকে পাওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্বপ্নে প্রায়ই আসেন অভিষেক। আর যখন আসেন তখন মনে হয় না যে এই মানুষটা আর তাদের মাঝে নেই। দুবছর কেটে গেল টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর। কেউ কি খোঁজ নিয়েছে তার স্ত্রী এবং মেয়ে কেমন আছেন। এই টলিউড বেশ কিছুটা স্বার্থপর। যারা চলে যান তাদের নিয়ে আর খুব একটা মাথা ঘামায় না।
সংযুক্তা জানান, “ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড থেকে কেউ কোনও খোঁজখবর এখন আর রাখে না। সেই সবের বালাই অনেকদিন আগেই চুকে গিয়েছে। আগে যাও বা ফোন আসতো এখন আর সেটাও আসে না। অভির মৃত্যুর ২-৩ মাস পর্যন্ত অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় খোঁজখবর নিয়েছিলেন, ৬ মাস পরও তিনিও টাটা বাই বাই করে দেন। তার দিক থেকেও আর কোনো সহানুভূতি পাইনি।”
আরও পড়ুনঃ ‘হাসপাতালে অপারেশনের পর ডাক্তার জানালেন সন্তান মৃত…পরে জেনেছিলাম মেয়ে হয়েছিল’, সেই যন্ত্রণার কথা নিজেই জানালেন কৃষ্ণকলি অভিনেত্রী!
নবম শ্রেণীতে উঠলো অভিষেকের কন্যা ডল। বয়স ১৪ বছর। বড় হয়ে নিজের বাবার মতনই একজন সফল অভিনেত্রী হতে চায় সে। নিজের মেয়ের সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছে সংযুক্তা। স্বামীর উপস্থিতি এখনো স্পষ্ট অনুভব করেন তিনি। সংযুক্তা বলেন, “অভি তো সারাক্ষণই আমাদের চারপাশে আছে তাই মিস করার সেই সুযোগটাই দেয় না আমাক ও মেয়েকে।”

