অপেক্ষার বেড়াজাল ভেঙে ফের একসঙ্গে উর্মি-সাত্যকি! শহরের উষ্ণতম দিনে ‘এই পথ যদি না শেষ হয়…’

টেলিভিশনের (Television) জনপ্রিয় জুটি উর্মি-সাত্যকি। এক সময় জি বাংলার ধারাবাহিক অভিনয় করে নজর কেড়েছিলেন তাঁরা। অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) ও অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writtick Mukherjee) প্রিয় জুটি হয়ে ওঠেন দর্শক মহলে। ধারাবাহিক শেষ হতে অনেক দিন অপেক্ষা করেছেন অনুরাগীরা। তবে এবার এল সুখবর। আবারও একসঙ্গে ‘এই পথ যদি না শেষ হয়…’ উর্মি-সাত্যকি (Urmi-Satyoki) জুটি।
টেলিপর্দার অনেক ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও দর্শক মনে দাগ কেটে রাখে। তেমনি একটি ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। নিখাদ প্রেমের খুনসুটি ভরা মিষ্টি গল্প শুনিয়েছিল এই ধারাবাহিক। জি বাংলার এই সিরিয়ালে অভিনয়ের পর অন্বেষা ও ঋত্বিক দর্শকদের মধ্যে বিশেষ প্রিয় হয়ে ওঠেন। তবে তাঁদের একসঙ্গে চলার ‘পথ’ টি অনেক আগেই শেষ হয়ে গেলেও, উর্মি-সাত্যকি রয়ে গিয়েছে প্রিয় জুটি হিসেবেই।

তবে সময় বয়ে গিয়েছে। দুজনেই এখন ভারী ব্যস্ত নতুন ধারাবাহিক নিয়ে। নায়িকা অন্বেষা অভিনয় করছিলেন স্টার জলসা ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিকে।উর্মির বদলে তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় ‘সন্ধ্যা’। অন্যদিকে ঋত্বিক এখন জি বাংলা নায়ক তিনি এখন ‘মন দিতে চাই’ ধারাবাহিকের সোমরাজ।
![]()
‘মন দিতে চাই’ ধারাবাহিকের তিতির ও সোমরাজ এখন জি বাংলার ‘টক ঝাল মিষ্টি’ জুটি নামে পরিচিত। তবে আর যা হোক না কেন উর্মি সাত্যকিকে ভুলে যায়নি টেলি অনুরাগীরা। অনেকদিন পর আবার একসঙ্গে এই প্রিয় জুটি। শহরের উষ্ণতম দিনে ভাগ করে নিলেন পুরোনো স্মৃতির রঙিন প্রেম।
তাহলে কি নতুন ধারাবাহিকে ফিরছেন এই জুটি?
সন্ধ্যাতারা শেষ হতে অন্বেষার নতুন ধারাবাহিকের গুঞ্জন চলছে। তবে এটা বোধহয় ঋত্বিকের সঙ্গে নয়! আসলে সম্প্রতি আজকাল ফ্যাশনের তরফে একটি ফটোশ্যুটে দেখা গেল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে হিট জুটিকে। অনেকদিন পর তাদের একসঙ্গে দেখে বেজয় খুশি অনুরাগীরা। আবার একসঙ্গে ফিরে আসুক এই জুটি। আবদার তুলছেন তারা।

