‘আমিতো ভাবতেই পারছি না তুই আমার ধর্ষণ করবি…’, শুটিং করতে গিয়ে টোটার ভয়ে দৌড়েছিলেন জোজো

Miss Jojo and Tota Roy Chowdhury Controversy: গানের জগতের পরিচিত নাম মিস জোজো (Miss Jojo)। তাঁর সঙ্গেও নাকি এমনতর কাণ্ড ঘটে গিয়েছে! দিনকয়েক আগে সমাজমাধ্যমে (Social Media) তাঁর দত্তকপুত্রকে নিয়ে কটূক্তির মোক্ষম জবাব দিয়েছেন গায়িকা। আর এবার প্রকাশ্যে গায়িকার আরেকটি চাঞ্চল্যকর অভিজ্ঞতা।

গানের পাশাপাশি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জোজো। অভিনয় করার সময় জীবন নিয়ে কিছু অভিজ্ঞতা হয় তাঁর। সেসব দিনের কথা শুনলে চোখ কপালে উঠবে আপনারও। পেশার তাগিদে অনেককিছু করতে হয় তাদের। এমনই এক ঘটনা ঘটে অভিনেতা টোটা রায় চৌধুরীর (Tota Roy Chowdhury) সঙ্গে অভিনয় করতে গিয়ে।

actress

ঘটনার কথা বলতে গিয়ে হেসে খুন জোজো। বললেন, প্রভাতদার সিনেমায় টোটা রায় চৌধুরীর সঙ্গে অভিনয় করেছিলেন। দৃশ্যটি ছিল একটি রেপ সিনের। অভিনেত্রী বলেন, “প্রভাতদার সিনেমা তো বুঝতেই পারছেন! টোটাদা আমায় কাঁধে তুলে ঘোরাবে এমন একটা দৃশ্য। পুরো ক্লাইমাক্স। টোটা ছিল আমার বন্ধু। একটা পোড়ো বাড়িতে আমরা দৌড়োচ্ছি। আর তারপরেই মুশকিল.।”

এই দৃশ্য শুট করতে গিয়ে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাঁর ঘনিষ্ঠ বন্ধু টোটা তাঁকে রেপ করবেন। তাই যেই না টোটা জোজোকে তুলছে, অমনি শুরু জোজোর দমকা হাসি। জোজোড় কথায়, ”অনেকগুলো শট এনজো হয়েছে। প্রভাতদা রেগে গিয়েছেন। খুব বকা দিয়েছেন। পরিচালকের ভয়ে সিটিয়ে টোটা। জোজোকে বলছেন ‘একটু সিরিয়াল হ।’ আর তখনই জোজোর উত্তর, ‘তুই আমায় রেপ করবি! আমিতো ভাবতেই পারছি না।’

আরও পড়ুনঃ বড় আপডেট! মনোমালিন্যের জেরে জগদ্ধাত্রী ছাড়ছেন নায়ক?

প্রসঙ্গত, অভিনেত্রী জোজো মনে করেন পরিচালকের বকুনিগুলি বহুগুণ বাড়িয়ে দেয় অভিনয় দক্ষতা। কষ্টে, দুঃখে সেদিন গোটা দিনটা ভাল অভিনয় করলেন জোজো। এক টেকেই ‘কারেক্ট’। আজও সেসব দিনের কথাগুলি তাঁর স্মৃতিতে তরতাজা।

Back to top button