বড় আপডেট! মনোমালিন্যের জেরে জগদ্ধাত্রী ছাড়ছেন নায়ক?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুরু থেকে টিআরপি (trp) তালিকায় দাপিয়ে ফল করেছে আসছে নারীকেন্দ্রিক এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশনের এই ধারাবাহিকে একাই একশ গল্পের নায়িকা জ্যাস স্যানাল। পর্দায় তাঁর নায়ক স্বয়ম্ভু। স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)।
গল্পে জগদ্ধাত্রীর চরিত্রের তীব্রতায় ফিকে পড়েছে স্বয়ম্ভু। ধারাবাহিকের গল্প অনুযায়ী, জগদ্ধাত্রীর মতোই স্বয়ম্ভু একজন পদাধিকারী পুলিশ অফিসার। কিন্তু শুরু থেকে নায়ককে কোনো অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যায়নি। যে কারণে নেট দুনিয়ায় ধারাবাহিক প্রেমীদের কটাক্ষের মুখের পড়েছেন পরিচালক। তাদের মত, গল্পে সাধু দা, উৎসব, দেবু দা, মেননের ভূমিকা থাকলেও নায়কের চরিত্রের বিশেষ ভূমিকা নেই।
এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন,‘স্বয়ম্ভু চরিত্রটি কেন আছে সেটাই স্পষ্ট নয়, খালি মা আর বাবা আর ভাই আর কিছুই ডায়ালগ নেই স্বয়ম্ভুর। আবার নাকি অ্যাকশন হিরো কিন্তু একটা মশাও আজ অবধি মারতে দেখা যায়নি তাকে। এমনকি স্ক্রিনে তার প্রেজেন্সও থাকে অনেক কম। ধারাবাহিককে সাধু দা, উৎসব, দেবু দা, এমনকি মেননের চরিত্রেরও অনেক কাজ আছে, তাদের চরিত্রেরও অনেক দিক আছে। তারাও স্ক্রিনে অনেক বেশি এসেছে স্বয়ম্ভুর থেকে।’
স্টুডিও পাড়া সূত্রে খবর, লাগাতার চরিত্রটির অবহেলার কারণে এবার নাকি জগদ্ধাত্রী থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সৌম্যদীপ। স্বয়ম্ভুর চরিত্রের প্রতি প্রয়োজনা সংস্থার অনিহার কারণেই এবার জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন অভিনেতা। লাগাতার অবহেলা না সহ্য করতে পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই কারণেই এবার রঙের উৎসবে সেলিব্রেশনের মুডে ছিলেন না অভিনেতা। শোনা যাচ্ছিল আগামী দিনে সৌম্যদীপের বদলে অন্য নতুন নায়ককে আনা হতে পারে। তবে সত্যিই তিনি এই ধারাবাহিক ছাড়তে চলেছেন কিনা এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি পর্দার স্বয়ম্ভু।

